পবিত্র রমজান উপলক্ষে আজান প্রচার করবে ব্রিটিশ টিভি চ্যানেল
অনলাইন ডেস্ক : ব্রিটেনে এই প্রথমবারের মতো একটি মূলধারার টেলিভিশন চ্যানেল পবিত্র রমজান মাস উপলক্ষে আজান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। ‘চ্যানেল ফোর’ জানিয়েছে, ফজরের নামাজের আজান প্রচার করা ছাড়াও চ্যানেলটি প্রতিদিনের নিয়মিত সম্প্রচারের মধ্যে আরও চারবার ২০ সেকেন্ডের একটি ভিডিওচিত্র প্রচার করে নামাজের সময় হওয়ার কথা স্মরণ করিয়ে দেবে। ইউরোপের কোনো মূলধারার টেলিভিশন চ্যানেলে আজান প্রচারের এটিই প্রথম নজির। ‘চ্যানেল ফোর’-এর ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় বলা হয়, প্রথম রমজান থেকে ৩০ দিন ভোররাতে তিন মিনিট করে আজান সম্প্রচার করা হবে এবং অপর চার ওয়াক্তে টেলিভিশনে নামাজের সময় স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের ওয়েবসাইটে তা সম্প্রচার করা হবে। ফজরের আজান প্রচারের আগে মাসজুড়ে ‘রামাদান রিফ্লেকশনস‘ (রমজানের ভাবনা) শীর্ষক দুই থেকে তিন মিনিটের একটি করে তথ্যচিত্রও প্রদর্শন করা হবে। ‘চ্যানেল ফোর’ বলছে, যাঁরা ইসলামকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন, সেসব দর্শকদের লক্ষ্য করে ‘উদ্দেশ্যমূলক উসকানি’ হিসেবে তারা এই পদক্ষেপ নিচ্ছে। চ্যানেল ফোর বাণিজ্যিকভাবে পরিচালিত হলেও কিছুটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা (লাইসেন্স ফি-র একাংশ) পেয়ে থাকে। ‘চ্যানেল ফোর’-এর অনুষ্ঠান বিভাগের প্রধান র্যালফ লি এ সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে সম্প্রচারবিষয়ক সাময়িকী ‘রেডিও টাইমস’-এ প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মের প্রতি এই গুরুত্ব প্রদানের জন্য চ্যানেল ফোর যে সমালোচিত হবে, তাতে সন্দেহ নেই। কিন্তু যাদের কণ্ঠ কম শোনা যায় তাদের বিকল্প প্লাটফর্ম দেওয়াটাই আমাদের কাজ।’ র্যালফ লি আরও লিখেছেন, উলইচের সাম্প্রতিক ভয়াবহ ঘটনা (সৈনিক হত্যা) এবং তার প্রতিশোধ হিসেবে ব্রিটিশ মুসলিমদের ওপর সংঘটিত হামলাগুলোর পটভূমিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মধ্যপন্থীদের পক্ষে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি। এটি ভুলে যাওয়া উচিত হবে না, যুক্তরাজ্যে যে কটি ধর্মের এখন প্রসার ঘটছে তার মধ্যে ইসলাম অন্যতম।’ র্যাফেল লি আরও লিখেছেন, চ্যানেল ফোরের দর্শকেরা তরুণ এবং সাম্প্রতিক তথ্য বলছে, ব্রিটিশ মুসলমানদের অর্ধেকই পঁচিশ বছরের কম বয়সী। ব্রিটেনের মসজিদগুলোর ইমাম ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের সংগঠন ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ চ্যানেল ফোরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।প্রথম আলো
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের