Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বুকের দুধপান নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: July 8, 2013 | 9:47 PM

রেফায়েত হোসাইন: মানুষের বুকের দুধ এবার সম্পদশালী চীনাদের কাছে নতুন বিলাসী পণ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। তাদের চাহিদা মেটাতে এ ধরনের সেবা দেয়ার লক্ষ্যে সেখানে বেশ কিছু প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। হংকংয়ের সীমান্তবর্তী শেঝেন শহরে শিনশিনইউ নামের একটি প্রতিষ্ঠান বুকের দুধদানে সক্ষম নারীদের মাধ্যমে সম্পদশালী চীনের জনগণের চাহিতা পূরণ করছে। তারা মূলত নবজাতক শিশুদের জন্য এ ধরনের নারীদের জোগাড় করলেও বেশি অর্থের বিনিময়ে পূর্ণবয়স্ক অনেকেই অধিক পুষ্টিসমৃদ্ধ বুকের দুধ খেয়ে থাকেন। সাউদার্ন মেট্রোপলিস এক রিপোর্টে জানিয়েছে, পূর্ণবয়স্ক ব্যক্তিরা সরাসরি বুকের দুখ খেতে পারেন বা অস্বস্তিবোধ করলে ব্রেস্ট পাম্পের মাধ্যমে বুকের দুধ সংগ্রহ করে পরেও সেটা খেতে পারেন। রিপোর্টে বলা হয়েছে, পূর্ণবয়স্কদের বুকের দুধ দিতে সক্ষম নারীরা মাসে ২৬০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। শিশুদের বুকের দুধ দেয়ার চেয়ে এ আয়ের পরিমাণ চারগুণ বেশি। তবে স্বাস্থ্য ভাল এবং রূপসী নারীরা এর চেয়েও অনেক বেশি আয় করতে পারেন। প্রচলিতভাবে চীনের জনগণের ভেতর এক ধরনের বিশ্বাস রয়েছে, মানুষের বুকের দুধ খুব সহজেই হজম হয়। অসুস্থদের জন্য এটি অত্যন্ত একটি উপাদেয় পুষ্টিকর খাদ্য। তবে এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে চীনের বিভিন্ন সামাজিক সাইটগুলোতে। সামাজিক সাইট ব্যবহারকারীরা একে অনৈতিক বলে সমালেচনা করছেন। ক্যায়াও বোয়িন নামের এক নিয়মিত ব্লগার বিভিন্ন সামাজিক মিডিয়া এবং নিজের ব্লগে লিখেছেন, চীনে নারীদের যে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করার রীতি প্রচলিত রয়েছে, এটা সেটারই একটা অসুস্থ প্রয়াস। এর মাধ্যমে সম্পদশালী চীনারা নারীদের সম্মানকে নৈতিকভাবে অবমাননা করছেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV