Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সিংহাসন লাভ করলে নাম হবে রাজা সপ্তম জর্জ

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: July 25, 2013 | 3:01 PM

ব্রিটেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধীকারী সিংহাসনে আরোহন করলে তিনি পরিচিত হবেন রাজা সপ্তম জর্জ নামে। ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন জর্জ আলেকজান্ডার লুইস। এখন সে পরিচিত হবে হিস রয়েল হাইনেস প্রিন্স জর্জ অব কেমব্রিজ নামে। গত সোমবার পুত্রসন্তানের জন্ম দেন কেট মিডলটন। পরদিন মঙ্গলবার তাকে কেনসিংটন প্রাসাদে নেয়া হয় । বুধবার নানা বাড়ি ঘুরে আসে। এরপরই উইলিয়াম ও কেট তার নাম ঘোষণা করেন। খবর বিবিসি ও রয়টাসের। 
এলিজাবেথের ছেলে যুবরাজ চার্লস যুক্তরাজ্যের সিংহাসনের প্রথম উত্তরাধিকার। তার পরের উত্তরাধিকারী নতুন যুবরাজের বাবা প্রিন্স উইলিয়াম প্রিন্স চার্লস ও প্রয়াত ডায়নার বড় ছেলে।
রাজপরিবারের নাম রাখার ক্ষেত্রে ইতিহাসের ওপর দৃষ্টিপাত করা হয়। ব্রিটিশ সিংহাসনে এই পর্যন্ত ছয় জন রাজা ছিলেন, যাদের নাম ছিল জর্জ। এই নামের সর্বশেষ রাজা বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের বাবা। তার নাম ছিল ষষ্ঠ জর্জ। আলেকজান্ডার নামটি ছিল কেটের পছন্দ, আর লুইস আসে উইলিয়ামের নামের চতুর্থ অংশ থেকে। সন্তানের নাম রাখার ক্ষেত্রে উইলিয়াম ও কেট পূর্বসূরিদের চেয়ে অনেক এগিয়ে। উইলিয়ামের নিজের নাম রাখতে চার্লস ও ডায়না সাতদিন সময় নিয়েছিলেন। আর চার্লসের ক্ষেত্রে এর চারগুণ সময় লেগেছিল। প্রায় এক মাস পর নিজের প্রথম সন্তানের নাম ঠিক করতে পেরেছিলেন রানী এলিজাবেথ ও ডিউক অফ এডিনবরা। 
গত মঙ্গলবার হাসপাতাল থেকে বাইরে আসার পর সারাদিনই ব্যস্ত সময় কেটেছে নতুন যুবরাজের। নিজের রাজ্যের সবাই তাকে দেখতে এসেছিলেন। নিজের ঘরে দাদী দর্শনের পর সে মামা ও মায়ের সঙ্গে বের হয় নানা-নানী দর্শনে। এরপর আবার ফিরে কেনসিংটন প্রাসাদে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ