Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

উত্তর আফ্রিকায় রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: August 4, 2013 | 2:33 PM

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছের এক এলাকার দাতব্য প্রতিষ্ঠানে ইফতারির স্যুপ বিতরণ করছেন এক নারী বাবুর্চি। ছবি: রয়টার্সঅনলাইন ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছের এক এলাকার দাতব্য প্রতিষ্ঠানে ইফতারির স্যুপ বিতরণ করছেন এক নারী বাবুর্চি। ছবি: রয়টার্স I আলজেরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরে প্রায় ৩০০ মানুষ গতকাল শনিবার প্রকাশ্যে পানাহার করে বাধ্যতামূলক রোজা রাখার আইনের প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদীরা বলছে, যাঁরা ধর্মীয় আচরণ পালনে আগ্রহী নন, তাঁদের জন্য এভাবে রোজা রাখার বিষয়টি যন্ত্রণাদায়ক।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরা জানায়, উত্তর আফ্রিকায় রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক। এ কারণে পুলিশ চাইলে যে কাউকে গ্রেপ্তারও করতে পারে।
গত সপ্তাহে দেশটির কাবিলি অঞ্চলের তিজি-ওজোউ এলাকায় দিনের বেলা পানাহারের কারণে স্থানীয় নিরাপত্তা বাহিনী তিন যুবককে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য হাজতে পাঠায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের আয়োজনকারী কাবিলি স্বায়ত্তশাসন আন্দোলনের নেতা বুয়াজিজ আইত চেবিল বলেন, ‘যাঁরা নিজেদের বিশ্বাসের কারণে রোজা রাখতে চান না, তাঁদের বিচার ও সাজা দেওয়ার প্রতিবাদে আমরা বিক্ষোভের আয়োজন করেছি।’
আলজেরিয়ার কাবিলি এলাকার বারবার আদিবাসীরা দেশটির সংখ্যাগরিষ্ঠ আরব মুসলমানদের চেয়ে কম ধর্মানুরাগী। অধিকার প্রশ্নে দেশটির আরবদের সঙ্গে বারবারদের সংগ্রাম হাজার বছরের। 

গত বছর কাবিলিবাসীদের যাঁরা রোজা রাখতে রাজি হননি, তাঁদের বিরুদ্ধে ‘ইসলামবিরোধী’ কাজের অভিযোগ এনে শাস্তি দেওয়া হয়েছিল।

আলজিয়ার্স থেকে ১০০ কিলোমিটার দূরের তিজি-ওজোউ এলাকার ভোজে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় মানুষ বা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বা বাধা দেয়নি বলে নিশ্চিত করছে আল জাজিরা।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ