Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বৃটেনের নির্বাচনে মোড় ঘোরাবে এশীয়রা

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 13, 2013 | 3:59 PM

ডেস্ক: এশীয় ও কৃষ্ণাঙ্গ ভোটাররা বৃটেনে ২০১৫ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবেন। তাদের ভোটেই মোড় ঘুরে যেতে পারে। নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্যের চাকা ঘুরবে এশীয়দের ইচ্ছায়। এশীয় ও কৃষ্ণাঙ্গদের ইচ্ছার প্রতিফলনে নির্বাচনে সংযোজিত হবে নতুন মাত্রা। সমপ্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। অপারেশন ব্ল্যাক ভোট (ওবিভি) নামে একটি ক্রস-পার্টি সংগঠন এ জরিপটি পরিচালনা করে। বৃটেনের বিভিন্ন সমপ্রদায়ে সুষ্ঠুভাবে ভোট দেয়ার প্রচারণা চালায় সংগঠনটি। ২০১০ সালের তুলনায় অনেক বেশি এশীয় ও কৃষ্ণাঙ্গ ভোটার আগামী নির্বাচনে ভোট দেবেন। যে ভোটকেন্দ্রগুলোতে এ সমপ্রদায়ের জনসংখ্যা বেশি, সে স্থানগুলোতে ভোটের ভাগ্য তারাই নির্ধারণ করবেন বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রভাব এত বেশি আগে কখনও ছিল না। তাই এটা তাদের জন্য বেশ বড় সুসংবাদ। ২০০১ সালে যেখানে সংখ্যালঘু এ সমপ্রদায়গুলোর জনসংখ্যা ছিল বৃটেনের মোট জনসংখ্যার ৭ শতাংশ। অথচ ২০১১ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১১ শতাংশে, যা এখন আরও বেশি।

ওবিভি-এর জরিপ অনুযায়ী, মিডল্যান্ডস থেকে দক্ষিণ উপকূল হয়ে পূর্ব অ্যাংলিয়া ও উত্তর-পূর্বাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোটারদের আধিপত্য থাকবে চোখে পড়ার মতো। যে ধারাটি চলছে, আগামী বছরগুলোতেও সেটি অব্যাহত থাকবে ও বৃটিশ রাজনীতির যে গতিপ্রবাহ, তার দিক হয়তো পরিবর্তন করবে পরিবর্তিত এ ধারা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ