Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

লন্ডনে বাঙালি মেধাবী ছাত্র আজমল খুন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: August 14, 2013 | 3:57 PM

তবারুকুল ইসলাম, লন্ডন : 

 

পূর্ব লন্ডনের পপলারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর আজমল আলম। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় পপলারের স্প্রে স্ট্রিট থেকে পুলিশ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পর ১৬ বছর বয়সী এ কিশোরের মৃত্যু হয়। একই ঘটনায় আজমলের আরেক বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশের ধারণা, ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে আজমল এ হামলার শিকার হয়েছে।ইত্তেফাক 

আজমলের পারিবারিকসূত্রে জানা যায়, বাংলাদেশে তাদের আদি বাড়ি সিলেটের ছাতক থানার আসমপুর গ্রামে। তার পিতার নাম জাহাঙ্গীর আলম। তিন ভাই এক বোনের মধ্যে আজমল ছিল সবার বড়। স্থানীয় ল্যাংডন পার্ক স্কুলের মেধাবী ছাত্র আজমল জিসিএসি (এসএসসি সমমান) পরীক্ষায় ৩টি বিষয়ে এ স্টার পেয়েছে। বাকি বিষয়গুলোর ফলাফল আগামী সপ্তাহে ঘোষণা হওয়ার কথা রয়েছে। তার ইচ্ছা ছিল মেডিসিন বিষয়ে পড়াশুনা করার। 
পুলিশসূত্রে বলা হয়, আজমলরা চার বন্ধু সোমবার সন্ধ্যায় ঘুরতে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে তারা ৫ থেকে ৬ জনের একটি মাস্তান (গ্যাং) দলের হামলার শিকার হয়। পূলিশের ধারণা, স্থানীয় মাস্তান দলের মারামারির মধ্যে পড়ে আজমলের এ পরিণতি হয়েছে। দুর্বৃত্তরা ভুলবশত তার ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। আজমলের স্কুল শিক্ষক ক্রিস ডুনে গার্ডিয়ান-কে বলেন, আজমল আমাদের সেরা ছাত্রদের একজন। সে ছিল অসাধারণ পরিশ্রমী এবং সৃজনশীল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV