ভাজা ডিমের গুণ!
সঙ্গীর বিশ্বাসযোগ্যতা অর্জন করার রেসিপি নাকি বেশ সহজ। স্রেফ নিজ হাতে ডিমের ওমলেট বা ডিম ভাজা করে দিলেই চলবে!
নেদারল্যান্ডসের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, তাঁরা ডিমের মধ্যে এমন এক ধরনের যৌগিক পদার্থের সন্ধান পেয়েছেন যা সঙ্গীর প্রতি বিশ্বাসযোগ্যতার অনুভূতি বাড়াতে কাজ করে। গবেষকেরা এ যৌগের নাম দিয়েছেন ‘ট্রাইপটোফ্যান’। গবেষকেরা বলছেন, ডিম ছাড়াও এ যৌগটি চকলেট, মাংস, কলা, বাদাম, টুনা মাছ, টার্কিতেও বিদ্যমান রয়েছে।
লিডেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, সঙ্গীর বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য খাবার হিসেবে ডিমের ওমলেট ও ডেজার্ট হিসেবে চকলেট সত্যিকারের আবেগ জাগাতে পারে। এক্ষেত্রে ডিম ও চকলেটে থাকা ‘ট্রাইপটোফ্যান’ যৌগটি মস্তিষ্কে ভালো অনুভূতির জন্ম দেয়। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা ‘সাইকোলজিক্যাল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে জানিয়েছেন, পরীক্ষা করে দেখা গেছে ‘ট্রাইপটোফ্যান’ যতো বেশি আদান-প্রদান হয় তত বেশি বিশ্বাসযোগ্যতা বাড়ে।
গবেষকেরা জানিয়েছেন, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা অর্জন করাটা সামাজিক জীবন ও সহযোগিতামূলক আচরণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। পরস্পরের প্রতি সহযোগিতামূলক আচরণ থাকলেই কেবল বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। এক্ষেত্রে খাবারের মতো অনেক বস্তুগত বিষয় মানুষের মানসিক অবস্থা নির্ধারণ করে থাকে। সেক্ষেত্রে আমরা যে ধরনের খাবার খাই তা আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। এক্ষেত্রে খুব কম খরচে ও স্বাস্থ্যকর উপায়ে খাবারে ট্রাইপট্রেফ্যানের উপস্থিতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে কাজ করে। প্রোটিনযুক্ত খাবার হজমের প্রক্রিয়ায় ‘ট্রাইপটোফ্যান’ তৈরি হয় ও মস্তিষ্কে ভালো অনুভূতি সৃষ্টি করে।প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








