Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

একবার চার্জেই কয়েক সপ্তাহ!

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: November 1, 2013 | 4:03 PM

দীর্ঘদিন চার্জ ধরে রাখার পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন গবেষকেরাস্মার্টফোনে চার্জ কম থাকে—এ অভিযোগের দিন বোধ হয় শেষ হতে যাচ্ছে। ভবিষ্যতে স্মার্টফোন একবার কয়েক মিনিট চার্জ দিলে তা কয়েক সপ্তাহ পর্যন্ত চলবে! গবেষকেরা দীর্ঘদিন ধরেই চার্জ সমস্যার সমাধানে এ ধরনের চার্জিং পদ্ধতি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, তাঁরা সিলিকন ব্যবহার করে এমন একটি সুপার ক্যাপাসিটর তৈরি করছেন, যা দীর্ঘদিন চার্জ ধরে রাখতে সক্ষম হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে এ তথ্য জানিয়েছে।
‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, তাঁরা প্রথমবারের মতো এমন সিলিকন সুপার ক্যাপাসিটর তৈরি করতে সক্ষম হয়েছেন, যা এর অসংখ্য ছিদ্রবিশিষ্ট পৃষ্ঠে আয়ন সংগ্রহের মাধ্যমে শক্তি সঞ্চয় করে রাখে। এত দিন গবেষকেরা সুপার ক্যাপাসিটর তৈরিতে সিলিকন উপযুক্ত উপাদান নয় বলেই মনে করতেন। গবেষকেরা সিলিকনের ওপর কার্বনের প্রলেপ যুক্ত করে এ ক্যাপাসিটর তৈরিতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন এ প্রকল্পের প্রধান গবেষক ক্যারি পিন্টI প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV