অনলাইনে ছবি চুরি রোধের উপায়
কপ্রেসড বা কম রেজ্যুলেশনে ছবি প্রকাশ
আপনি যদি বড় আকারের কোনো ছবি ইন্টারনেটে প্রকাশ করতে চান, তবে উচ্চ রেজ্যুলেশনের ছবি এড়িয়ে যান। ফটোশপসহ অন্য প্রায় সব ছবি সম্পাদনার সফটওয়্যারে ছবি কমপ্রেসড (JPG/JPEG) ফরম্যাটে পরিবর্তন করা যায়।
ইন্টারনেটে সাধারণত প্রতি ইঞ্চিতে ৭২ পিক্সেল রেজ্যুলেশনের ছবি ব্যবহার করা হয়। তাই ছবি কমপ্রেস করার পাশাপাশি রেজ্যুলেশনও ৭২ রাখা যেতে পারে।
ছবিতে জলছাপ ব্যবহার করা
ছবি চুরি রোধের এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহূত। ছোট আকারের ছবির ক্ষেত্রে জলছাপ কোনো একটি কোণে দেওয়া যেতে পারে। আর ছবির আকার কিছুটা বড় হলে সেই অনুপাতে বড় আকারের জলছাপ ব্যবহার করা উচিত। এটি এমনভাবে বসাতে হবে, যেন ছবিটির বড় একটি অংশজুড়ে এটি থাকে। ফটোশপ, লাইটরুম বা অন্য প্রায় সব ছবি সম্পাদনার সফটওয়্যারে ছবিতে জলছাপ যুক্ত করার অপশন পাওয়া থাকে।
এ ছাড়া নিয়মিত ব্যবহার করার জন্য বিভিন্ন আকারের জলছাপ আগে থেকেই তৈরি করে রাখা যেতে পারে। পরবর্তীকালে সেটি ছবিতে যুক্ত করে প্রকাশ করা যায়। জলছাপ তৈরির সময় খেয়াল রাখতে হবে যে সেটি যেন PNG ফরম্যাটে সংরক্ষণ করা হয় এবং পটভূমি স্বচ্ছ থাকে।প্রথম আলো /পর্ব-৩ (চলবে)
—নাসির খান
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes