মানসিক চাপ কমানোর আট কৌশল
ডেস্ক: চাপ! একটুখানি চাপ অস্থিরতার পাহাড় মাথায় ভেঙে আপনার মনকে অশান্ত করে, করে ক্ষুব্ধ। কুরে-কুরে খায় আপনার মনোজগত। চাপ আপনার সুস্থভাবে বেঁচে থাকার পথে অন্তরায়। তাই চাপমুক্ত থাকতে আপনার যা যা করা প্রয়োজন:
১) হাসুন: শারীরিক এবং মানসিক চাপ থেকে মুক্তির মহৌষধ হাসি। তাই মন খুলে হাসুন। হাসির উপলক্ষগুলো, যেমন কমেডি মুভি দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, সুখকর স্মৃতি মনে করা ইত্যাদির সঙ্গে থাকুন। গবেষকরা বলেন, প্রতিবার উচ্চস্বরে হাসি আপনার রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয়, যা চাপ মুক্তির সহায়ক।
২) পোষা প্রাণীর সঙ্গে খেলুন: পোষা প্রাণী আপনাকে শুধু অকৃত্রিম ভালবাসাই দেয় না; বরং তাদের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক স্বাস্থ্যের পক্ষেও ভাল।
৩) গোলযোগ থেকে দূরে থাকুন: আমাদের চারপাশ হট্টগোল, বিশৃঙ্খলাপূর্ণ। যা আমাদের চিত্তকে অশান্ত করে রাখে এবং মানসিক চাপ বাড়িয়ে দেয়। তাই যত সম্ভব গোলযোগ থেকে দূরে থাকুন।
৪) গৃহস্থালির কাজ করুন: ঘরের টুকটাক কাজ করুন, মন প্রফুল্ল থাকবে। প্রয়োজনে কাজের ফাঁকে পছন্দের গান ছেড়ে দিতে পারেন, তাতে সময়টাও উপভোগ্য হবে।
৫) জুস পান করুন: ভিটামিন-সি সমৃদ্ধ ফলের জুস পান করুন। যা আপনার মানসিক চাপ কমিয়ে আনবে এবং কর্মদক্ষতা বাড়িয়ে দেবে।
৬) প্রাণ খুলে গান করুন: আপনার গানের গলা যেমনই হোকনা কেন, গলা ছেড়ে গান করুন। গান আপনার মনের ক্লেদ দূর করে. সুখের অনুভূতি দেয়। গান গাইলে শ্বাস-প্রশ্বাস আরো সচল হয় এবং হার্ট ভাল থাকে।
৭) নিয়মিত হাঁটুন: চাপ মুক্ত থাকার অন্যতম উপায় হাঁটা। নিয়মিত হাঁটা আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখে এবং চাপ মুক্ত রাখে। তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।
৮) জোরে শ্বাস নিন: প্রতিদিন যোগ ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন, গভীর শ্বাস নিন। শরীর মন দুটোই ভাল থাকবে।মানবজমিন
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ