নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা
নিউইয়র্ক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর থেকে নিউইয়র্কে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মহান এ কবির জন্মতিথী উপলক্ষে মুক্তধারা নিউইয়র্ক লেখকের প্রতিকৃতি অঙ্কন, ডকুমেন্টারী প্রদর্শন, কবিতা পাঠ, আলোচনা সভা এবং তাঁর লেখা বইরেয়র মেলার মাধ্যমে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
মুক্তধারা সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে জ্যাকসন জহাইটের মুক্তধারায় হুমায়ূন আহমেদের জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে। হুমায়ূন আহমেদের একক গ্রন্থ প্রদর্শনী ছাড়াও এদিন থাকছে বরেণ্য লেখকের ওপর আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সাথে দীর্ঘদিন যাঁরা কাজ করেছেন এবং তাঁর কাছের মানুষ এবং নিউইয়র্কের লেখক-সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকরা বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে থাকবে কেক কাটার অনুষ্ঠান।
১৪ নভেম্বর থাকছে যথারাীতি সকাল থেকে বইমেলা। সন্ধ্যা ৭টায় হুমায়ূন আহমেদের ওপর জাপানের হুজহু কর্তৃক নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন। ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় হুমায়ূন আহমেদের নাটকের ওপর আলোকপাত। ১৬ নভেম্বর বিকেল ৫টা থেকে শিশু-কিশোরদের মধ্যে হুমায়ূন আহমেদের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা। ৫ থেকে ৮, ৯ থেকে ১২ ও ১৩ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের মাঝে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রং-পেন্সিল ও কাগজ থাকবে প্রতিযোগিদের জন্য। এবিষয়ে ৭১৮-৫৬৫-৭২৫৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
১৭ নভেম্বর রোববার সন্ধ্যা ৬ টায় হুমায়ূন আহমেদের লেখা কবিতা আবৃত্তি। নিউইয়র্কের প্রখ্যাত আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করবেন। ৮টা থেকে ৯টা পর্যন্তু হুমায়ূন আহমেদের গানের অনুষ্ঠান।
১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় হুমায়ূন আহমেদের সাহিত্যের ওপর আলোকপাত। অংশগ্রহণে লেখক-সাংবাদিক-সাহিত্যিক, সম্পাদক ও বুদ্ধিজীবী বৃন্দ।
১৯ নভেম্বর রাত ১০টায় সপ্তাব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি । এ উপলক্ষে জ্যাকসন হাইটসের মুক্তধারা আলোকজ্বল নিয়ন সাইনেস হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীর কথা ৭ দিন ধরে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জীবদ্দশায় শেষ জন্মদিন অনুষ্ঠান। সে অনুষ্ঠানে পিতার হয়ে কেক কেটেছিল নিষাদ। আর সে উপলক্ষে মুক্তধারায় হুমায়ূন আহমেদের আত্মজৈবনিক গ্রন্থ ‘রঙপেন্সিল’ এর মোড়ক উন্মোচন হয়। উদ্বোধন করেছিলেন প্রাবন্ধিক গোলাম মুরশিদ।
আরো উল্লেখ্য, হুমায়ূন আহমেদের জীবদ্দশায় শেষ জন্মদিনও মুক্তধারা নিউইয়র্ক জাকজমকভাবে পালন করে। সে জন্মদিনে হুমায়ূন আহমেদ স্কাইপির মাধ্যমে তাঁর ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আর সেটিই ছিল হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর ভক্তদের সাথে শেষ শুভেচ্ছা বিনিময়।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে