অত্যাধুনিক হাইপারসনিক গোয়েন্দা বিমান
ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিন উন্নত মডেলের একটি হাইপারসনিক রোবট গোয়েন্দা বিমান তৈরির কাজ শুরু করেছে। চালকবিহীন এসআর-৭২ বিমানটিতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হবে, তাতে একটি টার্বাইন ও র্যামজেট থাকবে। এ সমন্বয়ের কারণে বিমানটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩ হাজার ৬০০ মাইল বা ৫ হাজার ৮০০ কিলোমিটার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এসআর-৭২ বিমানের এ মডেলটি আগের এসআর-৭১ মডেলের বিমানটির মতো আকাশে বহু উঁচুতে থেকে গোয়েন্দা নজরদারি চালাতে পারবে। ধারণা করা হচ্ছে, একই সঙ্গে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ভারি অস্ত্রশস্ত্র বহনের উপযোগী করেও নতুন এ মডেলটি তৈরি করা হবে। ২০৩০ সালের মধ্যে বিমানটি আকাশে উড়বে বলে আশা করা হচ্ছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes