১০০তম জন্মদিনে স্কাইডাইভিং!
ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাম ডেজার্ট এলাকার বাসিন্দা ভেরনন মেইনার্ড ১০০ বছর বয়সে পা দেয়ার আগে বন্ধু-বান্ধবরা তার কাছে জানতে চেয়েছিলেন, সুদীর্ঘ এ জীবনে তার কোন ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে কিনা। জবাবে ভেরনন জানান, স্কাইডাইভিংয়ের ভীষণ শখ ছিল তার। অর্থাৎ, বিমানে চড়ে আকাশে বেশ উঁচুতে ওঠার পর সেখান থেকে বিশেষ স্যুট পরে ঝাঁপ দিয়ে হাওয়ায় ভাসতে থাকা। প্যারাসুটতো অবশ্যই সঙ্গে থাকছে। কিন্তু, স্কাইডাইভিংয়ের সে শখটা কখনও পূরণ হয়নি তার। বেশ আগে থেকেই অবসর জীবন-যাপন করছেন সাবেক গাড়ি ব্যবসায়ী ভেরনন। গতকাল ছিল তার জন্মদিন। শতবর্ষে পা দেয়ার দিনটি তিনি স্মরণীয় করে রেখেছেন নিজের শখ পূরণের মাধ্যমে। ইউএস প্যারাসুট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জ্যাঁ ওয়্যালচার বলেছেন, প্রশিক্ষিত স্কাইডাইভারের সঙ্গে ১৩ হাজার ফুট বা ৩ হাজার ৯০০ মিটার ওপরে হাওয়ায় ভাসার রোমাঞ্চকর অনুভূতির স্বাদ নিয়েছেন ভারনন। চিকিৎসকদের সঙ্গে আগেই পরামর্শ করে নিয়েছিলেন তিনি। ভারননের মেয়ে লিন্ডা হিরোনিমাস বলেন, সুপ্ত বাসনার কথা প্রকাশের পর তার পিতার বন্ধু-বান্ধরাই স্কাইডাইভিংয়ের আয়োজন করেছিলেন।মানবজমিন
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে