স্মৃতিশক্তির অন্তত দুটি ভাষা শিখুন
যাঁরা অন্তত দুটি ভাষা জানেন, তাঁদের বৃদ্ধ বয়সে স্মৃতিধ্বংসের প্রবণতা একটিমাত্র ভাষাজ্ঞানসম্পন্ন মানুষের চেয়ে কম। সম্প্রতি ভারতের একদল বিজ্ঞানী এক গবেষণার পর এই তথ্য দিয়েছেন। স্মৃতিধ্বংস বা ডিমেনশিয়ার প্রবণতা নিয়ে এই গবেষণাটি করা হয় ভারতের হায়দরাবাদে, যেখানে বেশির ভাগ লোক একের অধিক ভাষায় কথা বলতে অভ্যস্ত। সেখানে তেলেগু, উর্দু, দক্ষিণী এবং ইংরেজি—এই ভাষাগুলো কম-বেশি সবাই জানে। শিক্ষিত ও অশিক্ষিত দুই ধরনের মানুষের ওপর গবেষণায় দেখা যায়, একাধিক ভাষায় দক্ষ মানুষদের স্মৃতিধ্বংসের প্রবণতা শুরু হচ্ছে গড়ে ৬৫ দশমিক ৬ বছর বয়সে, আর যাঁরা একটি মাত্র ভাষা জানেন, তাঁদের ৬১ দশমিক ১ বছর বয়সে। ভাষা ও নতুন শব্দ শিক্ষা এবং চর্চা মস্তিষ্কের ব্যায়াম ও শ্রম উৎপাদন করে, যা স্মৃতিধারণ ক্ষমতার জন্য ভালো।
ইতিপূর্বে কানাডার অন্টারিওতে একই ধরনের একটি গবেষণায় দেখা গিয়েছিল যে বহু ভাষাবিদের অ্যালজেইমারস রোগ হওয়ার প্রবণতা কম। ভারতীয় বিজ্ঞানীদের এই গবেষণার ফলাফল সম্প্রতি নিউরোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ইউএসএ টুডে।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!