নিউইয়র্কে পাবলিক স্কুলে হালাল ফুড পরিবেশনের বিল ওঠছে স্টেট অ্যাসেম্বলিতে
নিউইয়র্ক : নিউইয়র্কে পাবলিক স্কুলে হালাল ফুড পরিবেশনের বিল ওঠছে স্টেট অ্যাসেম্বলিতে। বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা পাবলিক স্কুলসমূহে মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য হালাল ফুড সার্ভ করার এ বিল তুলছেন অ্যাসেম্বলিতে। সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা পাবলিক স্কুলসমূহে মুসলিম ছাত্র-ছাত্রীদের যেন হালাল ফুড সার্ভ করা হয় সেই প্রস্তাব দিয়ে এ সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে প্রণয়ন করেছেন। বিলটি খুব শিগগিরই স্টেট অ্যাসেম্বলিতে উত্থাপন করা হবে। নিউইয়র্ক সিটিতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার প্রতি লক্ষ্য রেখে তাদের জীবন ধারণ ও রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে এই বিলটি প্রণয়ন করেছেন।
অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা বলেন, একটি স্কুলে যে পরিমাণ মুসলিম ছাত্র-ছাত্রী থাকনা কেন মেন্যুতে বাধ্যতামূলকভাবে হালাল ফুড সার্ভ করতে হবে। তিনি বলেন, যদি অন্য কোনো গোষ্ঠীর জন্য বিশেষ খাবার থাকে তাহলে মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্যও থাকতে হবে।
উল্লেখ্য, অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত। তার অফিসে বাংলায় সাইনবোর্ড এবং বাংলাভাষীদের জন্য পৃথক কর্মী রয়েছে। বাংলা ভাষায় যে কোনো সমস্যা অ্যাসেম্বলিম্যানের কাছে তুলে ধরলে তার অফিসের বাংলাদেশী কর্মী তা অনুবাদ করে অ্যাসেম্বলিম্যানের সামনে তুলে ধরেন এবং তিনি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও নেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








