পৃথিবীতে আছড়ে পড়বে বিশাল এক কৃত্রিম উপগ্রহ
এ সপ্তাহের কোনো এক সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে এক টন ওজনের বিশাল এক কৃত্রিম উপগ্রহ। ২০০৯ সালে মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি বিকল হয়ে পড়েছে। অবশ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
দ্য গ্র্যাভিটি ফিল্ড অ্যান্ড স্টেডি-স্টেপ ওসান সারকুলেশন এক্সপ্লোরার (জিইওসি) নামের এই কৃত্রিম উপগ্রহটি ২০০৯ সালের মার্চ মাসে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সামুদ্রিক পরিবর্তন এবং পৃথিবীর মহাকর্ষ বিষয়ে গবেষণার জন্য ইএসএ মহাকাশে পাঠিয়েছিল। জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি এখন পৃথিবীতে আছড়ে পড়বে।
ইএসএ জানিয়েছে, এই কৃত্রিম উপগ্রহটি কখন বা কোথায় পড়তে পারে সে সম্পর্কে এখনই ধারণা করা যাচ্ছে না। তবে কৃত্রিম এই উপগ্রহটি পৃথিবীতে আছড়ে পড়লেও এর কারণে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বা এ বিষয়ে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটির জিইওসি মিশন পরিচালক রুনি ফ্লোবারগেজেন।প্রথম আলো
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights