Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশে সব দলের অংশগ্রহনে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র:মার্কিন রাষ্ট্রদূত মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: November 11, 2013 | 10:41 AM

নিউজ ওয়ার্ল্ড, মিশিগান থেকে: মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহনে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। চলমান সঙ্কট দূর করতে বড় দলগুলোর মধ্যে সংলাপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। মিশিগান রাজ্যে রবিবার প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক নৈশ ভোজের অনুষ্ঠানে যোগ দেন এই কূটনীতিক। তার দুদিনের  মিশিগান সফরে বাংলাদেশী পাবলিক এফেয়ার্স কমিটি (বাপাক) মিশিগানের হ্যামট্রামিক শহরের ‘গেইট অব কলম্বাস হল’ এ এই নৈশ ভোজের আয়োজন করে। এছাড়া দুপুরে একই স্থানে ড্যান মজিনাকে সার্বজনীন সম্বর্ধনাও দেয়া হয় বাংলাদেশীদের পক্ষ থেকে। হ্যামট্রামিক বাংলাদেশী-আমেরিকান বিজনেস এসোসিয়েশন ও ডেমোক্রেটিক ককাসের একটি অনুষ্ঠানেও যোগ দেন মজিনা। অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট ও ভারতের স্বার্থ এক ও অভিন্ন। উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।’ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীরা একটি বড় ভুমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সকলেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এ বিষয়ে সকলকে আরও শ্রদ্ধাশীল হতে হবে। বাংলাদেশের গামেন্টস শিল্পের নান বিষয় তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন, তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশ যেদিন সারা বিশ্বে নেতৃত্ব দেবে, সেদিন  দিন আর বেশী দূরে নয় । ‘গামেন্টস শিল্পে বর্তমানে ৪৯ টি ইউনিয়ন হয়েছে, যা অবিশ্বাস্য সাফল্য’ মন্তব্য করেন ড্যান মজিনা। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি। 

নির্বাচনে জামাতে ইসলামির অংশগ্রহন সম্পর্কে প্রবাসীদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ড্যান মজিনা বলেন, জামাতে ইসলামি বাংলাদেশের একটি  রাজনৈতিক দল। তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। আশাকরি তারাও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহন করবে।
নৈশ ভোজের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে মানবাধিকার লংঘিত হচ্ছে কিনা এ প্রশ্নের উত্তরে ড্যান মজিনা বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। এছাড়া স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে এ বিষয়ে উদ্বেগের বিষয়ে আলোকপাত করা হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV