বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বিষয়ে হিয়ারিং’ ২০শে নভেম্বর
নিউইয়র্ক : নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে জানানো হয়েছে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রে হাউজের ফরেন রিলেসেনস কমিটির এশিয়া বিভাগে আগামী ২০শে নভেম্বর হিয়ারিং’ অনুষ্ঠিত হবে। এ হিয়ারিং এ সংশ্লিষ্ট সবাইকে অংশ নিয়ে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ, ইউএসএ স্থানীয় সময় ১০ই নভেম্বর রোববার নিউইয়র্কের সানিসাইড কমিউনিটি হলে ‘বাংলাদেশে নির্বাচন: গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। এতে ৭টি দেশ থেকে বক্তা ও প্রতিনিধিরা অংশ নেন। এরা হলেন: লেখক ও ফ্রিল্যান্স সাংবাদিক মিস মেডেলিন ব্রুকস, নিউইয়র্ক; হিন্দু আমেরিকান ফাউনদেশনের (হাফ)-এর জে, কানসারা, ওয়াশিংটন; সুইডিশ মডারেট পার্টির রাজনৈতিক মানবাধিকার কর্মী মেরী স্পিনারে; নেদারল্যান্ডের মানবাধিকার কর্মী মিস জেনী ল্যান্ডস্ট্রম; ইউরোপ হিন্দু ফোরামের সভাপতি মিস ভারতী টেইলার (লন্ডন); বাংলাদেশের রোজালিন কোস্টা; জাস্টিস ফর হিন্দুস নেতা মি: ভিনসেন্ট ব্রুনো; ভারতের যাদবপুর বিশ্ববদ্যালয়ের শিক্ষক ক্যাম্ব সভাপতি ড: মোহিত রায়, ইউরোপীয় ঐক্য পরিষদের সভাপতি তরুণ চৌধুরী (সুইডেন), চিত্রা পাল (সুইডেন); সরোজ দাশ, সাধারণ সম্পাদক, কানাডা ঐক্য পরিষদ (মন্ট্রিল, কানাডা) ও অন্যান্যরা। সেমিনারে সভাপতিত্ব করেন নবেন্দু দত্ত। পরিচলনা করেন প্রদীপ দাশ। এতে শিতাংশু গুহ-এর সম্পাদনায় ‘ইধহমষধফবংয: অ চড়ৎঃৎধরঃ ড়ভ ঈড়াবৎঃ এবহড়পরফব’, ৩ৎফ বফরঃরড়হ নামে একটি চমত্কার ডকুমেন্টারী প্রকাশ করা হয়।
নির্বাচনের আগে বা পরে বা অন্য যে কোন ইস্যুতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবীতে এ অনুষ্ঠানে সেমিনার, চিত্র প্রদর্শনী ইত্যাদি স্থান পায়। প্রায় দু’শ দর্শক-শ্রোতা সেমিনারে অংশ নেন।
প্রথমে শাহরিয়ার কবীরের ‘আলটিমেট জ্বিহাদ’ দেখানো হয়। এরপর শুরু হয় সেমিনার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট মানবধিকার কর্মী রতন বড়ুয়া। তারপর একের পর এক বক্তা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। ঐক্য পরিষদ একটি স্লাইড শো-এর মাধ্যমে বাংলাদেশের হিন্দু নির্যাতনের চিত্র তুলে ধরে। শিতাংশু গুহ নির্মিত এই স্লাইড শো দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।
নেদারল্যান্ডের মানবাধিকার কর্মী মিস জেনী ল্যান্ডস্ট্রম ‘কালচার অব ইম্পিউনিটি’ শীর্ষক আর একটি ডকুমেন্টারী প্রদর্শনী করে দেখান যে, বাংলাদেশে সংখ্যালঘুর ওপর অত্যাচার করে সহজেই পার পাওয়া যায়; কোন বিচার হয়না। তিনি বিভিন্ন ধর্ষণের ঘটনা ও অত্যাচারের বর্ণনা করেন। তিনি জানান যে, রামুর ঘটনার পর তিনি বাংলাদেশে যান এবং তার অভিজ্ঞতার বর্ণনা করেন। বাংলাদেশের সংখ্যালঘুর সমস্যার ব্যাপারে কিছু সমাধানও তিনি তুলে ধরেন।
ওয়াশিংটন হাফ-এর জে, কানসারা বলেন, আপনারা ডযরঃব ঐড়ঁংব-এ যে বিশাল সমাবেশ করেছেন তার ফলশ্রুতিতে এ মাসের ২০ তারিখ হাউজের ফরেন রিলেসেনস কমিটির এশিয়া বিভাগে ‘বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বিষয়ে একটি হিয়ারিং’ হচ্ছে।’ আপনারা সবাই এতে অংশ নিয়ে আপনাদের করুন কাহিনী সবাইকে জানান। তিনি জানান, হাফ বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিশেষভাবে কাজ করছে।
লন্ডনের মিস টেইলর বলেন, তারা বাংলাদেশে প্রতিদিন মন্দির ভাঙ্গার ব্যাপারে এবং হিন্দুদের ওপর নির্যাতনের প্রশ্নে উদ্বিগ্ন এবং বিষয়টি নিয়ে শিগগিরিই আলোচনায় বসবেন। সুইডেনের রাজনীতিক মেরী স্পিনারে বলেন, কেন হিন্দুদের মন্দির ভাঙ্গা হবে? কেন হিন্দুদের নির্যাতন করা হবে? তিনি জানান, এ বিষয়ে তিনি এখন থেকে সোচ্চার হবেন।
ইউরোপীয় ঐক্য পরিষদের সভাপতি তরুণ চৌধুরী; কানাডার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সরোজ দাশ ও অন্যান্যরা বলেন, সাথিয়ার ঘটনার সাথে আওয়ামী লীগ, বিএনপি-জামায়াত সবাই জড়িত। হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে কারো হাতই পরিস্কার নয়। বক্তারা বলেন, আমরা ব্লেমগেম চাইনা ; সমস্যার সমাধান চাই। আওয়ামী লীগ, বিএনপি-জামায়াত সবাই বলুক তারা সংখ্যালঘুদের জন্যে কি করবেন। আমেরিকার বিভিন্ন স্টেটের ঐক্য পরিষদের নেতারাও এতে অংশ নেন।
সেমিনারের পরে রতন বড়ুয়ার সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দন সেনগুপ্তের সভাপতিত্ব এবং বিষ্ণু গোপের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন বক্তৃতা করে রতন বড়ুয়ার প্র্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। এটি একটি আবেগঘন অনুষ্ঠানে পরিনত হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!