Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

জীবন ঘনিষ্ঠ অ্যালার্ম!

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: November 12, 2013 | 8:41 AM

 

কাজের প্রয়োজনে রোজ সকালেই যাদের বিছানা ছেড়ে নিয়ম মেনে উঠতে হয় তাদের সবার কাছেই ভীষণ প্রয়োজনীয় এক সামগ্রীর নাম অ্যালার্ম ক্লক। বিশেষ করে যারা নিজে থেকে নিয়ম মেনে ঘুম থেকে ওঠার কর্মটি সম্পাদন করতে পারেন না, তাদের দিনের শুরুটা প্রায় পুরোদমেই নির্ভর করে অ্যালার্ম ক্লকের কার্যকারিতার ওপর। কিন্তু দিনের পর দিন একই ধরনের অ্যালার্ম টোন যাদেরকে ঘুম থেকে ওঠার বিষয়ে যথেষ্ট সচেতন করতে পারে না, তাদের জন্য এবার চমকে দেওয়ার মতো এক অ্যালার্ম ঘড়ির ধারণাই নিয়ে এসেছেন একদল পশ্চিমা উদ্ভাবক। নতুন ধারার এই অ্যালার্ম ঘড়িটি সকালে নির্দিষ্ট সময়ে এর মালিককে এমন কিছু অনুপ্রেরণামূলক তথ্য দেখাতে সক্ষম হবে যেটি পক্ষান্তরে ঘুম থেকে ওঠার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের অনুপ্রেরণামূলক তথ্যের মধ্যে থাকতে পারে ব্যক্তির সর্বশেষ অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ, ব্যাংক ব্যালেন্স, গড় আয়ুর হিসেবে মৃত্যুর আগে সম্ভাব্য কর্মসময় কিংবা ফেসবুকে মোট বন্ধুসংখ্যার মতো নানা বিষয়। আর এ সবই ঘড়িটিতে উঠে আসবে ওই ব্যক্তির কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোনের সাথে স্থাপিত তারবিহীন সংযোগের সুবাদে পাওয়া তথ্যের মাধ্যমে। উদ্ভাবকদের দাবি, কেউ যদি এই অ্যালার্ম ঘড়িটিতে সংযুক্ত রেট্রো স্টাইলের এলইডি অ্যানিমেশন প্যানেলে দেখেন যে তার ব্যাংকে মাত্র এত টাকা আছে কিংবা তার জীবনের আর মাত্র এই কটা দিনই হয়তো তিনি পাবেন তাহলে তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজে যুক্ত হওয়ার প্রেরণা লাভ করবেন। ডিজাইনারদের ভাষায় এই অ্যালার্ম ঘড়িটি এক কথায় আপনাকে যেটি প্রতিদিন মনে করিয়ে দিতে চায় সেটি হলো, জীবন কঠিন এবং এটি নিয়ে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার সময় এখনই। মজার বিষয় হলো, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধারণাকে বাস্তবে রূপ দিতে যে তহবিল সংগ্রহের সাইটগুলো থাকে তারই একটিতে এই ধারণাটি লিপিবদ্ধ হওয়ার ক’দিনের মধ্যেই প্রয়োজনীয় অর্থের দ্বিগুণ অর্থ সংগ্রহ করে নিতে সক্ষম হয়েছে।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV