Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ফেসবুক মেসেঞ্জারের নতুন চেহারা

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: November 17, 2013 | 3:01 PM

ফেসবুক মেসেঞ্জার এখনসামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক নতুন নতুন সুবিধা যোগ করে থাকে প্রায়ই। সর্বশেষ অ্যাপলের আইওএস এবং অ্যান্ড্রয়েডে চালিত যন্ত্রের জন্য ফেসবুক মেসেঞ্জারের নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। এ হালনাগাদের ফলে মেসেঞ্জারের কার্যক্রম এখন আরও গতিময় হয়েছে। গত বুধবার অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে বিনা মূল্যে এ হালনাগাদ ব্যবহারের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

নতুন সংস্করণে পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এখন ব্যবহারকারীরা মোবাইল ফোনে বার্তা পাঠানোর মতো করে ফেসবুকের নতুন সংস্করণের মেসেঞ্জার দিয়ে বন্ধুদের বার্তা পাঠাতে পারবেন। এ জন্য নতুন সংস্করণ হালনাগাদ করার সময় ব্যবহারকারীকে নিজের মোবাইল ফোন নম্বর যোগ করতে হবে। নতুন সংস্করণের রং, লে-আউট সাজানো হয়েছে অপারেটিং সিস্টেমের সুবিধা মতো করে। এ ছাড়া এখন চাইলে ব্যবহারকারী পছন্দ অনুযায়ী ব্যস্ত থাকার সময় কিংবা ঘুমানোর সময় মেসেঞ্জারের নোটিফিকেশন বন্ধও করে রাখতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারের পণ্য ব্যবস্থাপক পিটার মার্টিনাজি জানান, মেসেঞ্জারের নতুন এ সংস্করণে গতির দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা আগের চেয়ে দ্রুতগতিতে বার্তা আদান-প্রদান করতে পারেন। ফেসবুক মেসেঞ্জারের নতুন এ চেহারায় খুশি ব্যবহারকারীরা। —ম্যাশেবল ও সিনেট অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV