যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে টর্নেডোর তাণ্ডব, নিহত ৬ : অগণিত বাড়িঘর-সম্পদ ধ্বংস
সূত্র জানায়, টর্ণেডোর কারণে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুত্ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টর্ণেডোর গতিবেগ এত বেশী ছিল যে, রাস্তায় চলন্ত গাড়িগুলো খেলনার মতো উল্টে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। অগণিত গাছপালা উপড়ে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে গেছে। অসংখ্য বিদ্যুত্ সংযোগের খুুঁটিও উপড়ে রাস্তার উপর পড়েছে। টর্নেডোর আঘাতে ইলিনয়ের ওয়াশিংটন সিটির বিস্তৃত এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ইলিনয়ের একটি হাসপাতাল কেন্দ্রে টর্নেডোর আঘাতে আহত কমপক্ষে ৪০ জনকে চিকিত্সা দেয়া হচ্ছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। ক্ষতিগ্রস্ত এলাকায় রেডক্রসের চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। টর্ণেডোর আঘাতে একটি ব্যাংকসহ অনেক বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্ণেডোতে ইলিনয়, ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্য বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।ইত্তেফাক
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights