ট্রেনে বিবস্ত্র নারী
ডেস্ক: শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি ট্রেনে হঠাৎ করে উঠে পড়ে অজ্ঞাতনামা এক বিবস্ত্র নারী (৩১)। ঘটনাটি ঘটেছে শিকাগো রেডলাইনের গ্রানভিল স্টেশনে। নিজেকে ট্রেনের দেবী দাবি করে ট্রেনের দখল নেয়ার প্রচেষ্টা চালায় ওই নারী। ট্রেনে উঠে নিজে ট্রেন চালাবেন বলে ঘোষণা দেন তিনি। সে উদ্দেশে ট্রেনের সম্মুখ কামরায় যাওয়ার পথে কয়েকজন যাত্রীকে চড় থাপ্পড়ও মারেন বিকারগ্রস্ত এ নারী। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, ট্রেনে উঠে সকল যাত্রীকে নেমে যাওয়ার আদেশ দেয় সে এবং তার কারণে ট্রেন ছাড়তে ১৫ থেকে ৩০ মিনিটের মতো দেরি হয়। পরবর্তীতে পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসার জন্য তাকে ইভ্যান্সটনের সেন্ট ফ্রান্সিস হাসপাতালে পাঠানো হয়েছে/মানবজমিন
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








