Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২৩২ কোটি টাকায় বিক্রি হতে পারে বইটি

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: November 25, 2013 | 2:32 AM

 

১৬৪০ সালে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে বইটি প্রথম ছাপা হয়।বিশ্বের প্রথম মুদ্রিত বইয়ের একটি দুর্লভ কপি আগামীকাল মঙ্গলবার নিলামে উঠতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এ নিলামে বইটির ওই কপি দেড় থেকে তিন কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি ৬৫ লাখ টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান। বইয়ের জগতে এটি গড়তে পারে সর্বোচ্চ দামে বিক্রির ইতিহাস।
আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ওই বইয়ের নাম ‘দ্য বে সাম বুক’। ১৬৪০ সালে  ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে ৩০০ পৃষ্ঠার এই বইটি প্রথম ছাপা হয়। এটি ব্রিটিশ শাসিত আমেরিকার প্রথম মুদ্রিত ও ইংরেজি ভাষার বই।
প্রথম সংস্করণে প্রায় এক হাজার ৭০০ কপি ছাপা হয়েছিল। কিন্তু এখন টিকে আছে মাত্র ১১টি কপি। ওই কপিগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন লাইব্রেরি ও জাদুঘরে সংরক্ষিত আছে। দুটি কপি সংরক্ষিত আছে বোস্টন গণগ্রন্থাগারে। ওই কপি দুটির মালিক বোস্টনের ওল্ড সাউথ চার্চ কর্তৃপক্ষ। এর মধ্যে একটি কপি কাল নিউইয়র্কে নিলামে তোলা হচ্ছে। বইয়ের বাকি কপিটি বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিলামকারী প্রতিষ্ঠান সথবাই জানিয়েছে, নিলামে তোলার আগে আজ নিউইয়র্কে বইটি প্রদর্শন করা হবে।
১৯৪৭ সালের পর এই প্রথম দুর্লভ ওই বইয়ের একটি কপি নিলামে উঠছে। আর এটাই হতে পারে এই বইয়ের শেষ নিলাম।

এক কোটি ৫০ লাখ থেকে তিন কোটি মার্কিন ডলার রেকর্ড দামে বইটি বিক্রি হবে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির কিউরেটর মাইকেল ইনম্যানের মতে, বইটি আকর্ষণীয় নয়। মানও সন্তোষজনক নয়।  কাজেই বইটির সম্ভাব্য নিলাম মূল্য নিয়ে কৌতূহল জাগাটা স্বাভাবিক।

ইতিহাসবিদদের মতে, এটি খুব দুর্লভ একটি বই। তা ছাড়া একটি জাতির জন্ম-পরিচয়ের প্রতীকও এই বই।

মাইকেল ইনম্যানের মতে, মুদ্রণ সূচনার প্রতীক এই বই। এই বইয়ে তথ্যের অবাধ-প্রাপ্তি, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার ধারণার কথা উল্লেখ আছে। এসব বিষয় বিপ্লবে প্রেরণা জুগিয়ে যুক্তরাষ্ট্রের জন্ম দিয়েছে।

এর আগে ২০১০ সালে জন জেমস আদুবনের ‘বার্ডস অব আমেরিকা’ বইটি সর্বোচ্চ এক কোটি ১৫ লাখ ডলারে বিক্রি হয়। ১৯৪৭ সালে ‘দ্য বে সাম বুক’-এর একটি কপি এক লাখ ৫১ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।প্রথম আলো

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV