Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নীল আলোর গুণ!

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: November 25, 2013 | 8:11 AM

নীল আলোনীল কেবল বেদনা বা কষ্টের রং নয়, নীলের ইতিবাচক অনেক কিছুই রয়েছে। নীল আলো সম্পর্কে গবেষকেরা বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য গ্যাজেট থেকে নির্গত নীল আলো ঘুমের ব্যাঘাত ঘটায়, দেহঘড়ির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। তবে সম্প্রতি সুইডেনের গবেষকেরা বলছেন, অপকারিতার আড়ালে নীল আলোর কিছু উপকারিতার সন্ধানও পেয়েছেন তাঁরা। তাঁদের মতে, নীল আলোতে ক্যাফেইনের গুণ রয়েছে, যা মস্তিষ্ককে সজাগ রাখতে পারে। অর্থাত্, কফি পানের বিকল্প হিসেবে নীল আলো ব্যবহার করা যেতে পারে। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মিড সুইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ক্যাফেইনের প্রভাবের সঙ্গে মস্তিষ্কের ওপর নীল আলোর প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল পাওয়ার দাবি করেছেন। গবেষকরা দাবি করছেন, নীল আলোর ব্যবহার স্মৃতিবর্ধক হিসেবে ব্যবহার করা সম্ভব হতে পারে।
গবেষকেরা জানান, নীল আলোতে ত্বকের কোনো ক্ষতি হয় না বলেই এ পদ্ধতি চিকিত্সা ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। বর্তমানে জার্মানি ও কানাডার গবেষকেরা নির্দিষ্ট কিছু চিকিত্সার প্রয়োজনে নীল আলোর ব্যবহার করছেন। গবেষকেরা আশা করছেন, মানুষের মস্তিষ্কের বিভিন্ন সমস্যা সমাধানে নীল আলো চিকিত্সাপদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হবে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV