সফটওয়্যারই চালাবে ফেসবুক!
সামাজিক যোগাযোগের অনেকগুলো সাইটে আপনার অ্যাকাউন্ট থাকায় কোনোটির ব্যবহার ঠিকমতো করতে পারছেন না? আপনার হয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর চালানোর ভার সফটওয়্যারকে দিতে পারবেন।
সম্প্রতি অনুসন্ধান সেবাদাতা গুগল এমন একটি সফটওয়্যারের পেটেন্ট আবেদনের পরিকল্পনা করেছে যা ব্যবহারকারীর অনুকরণে ধীরে ধীরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট চালানো শিখতে পারে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগ পরিচালনা যদি বোঝা হয়ে দাঁড়ায়, গুগল তখন সাহায্য করতে পারবে। গুগলের তৈরি সফটওয়্যার ধীরে ধীরে সামাজিক যোগাযোগের সাইট কীভাবে চালাতে হয় তা শিখে নেবে। ব্যবহারকারীর অভ্যাস বিশ্লেষণ করে সে অনুযায়ী সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সাড়া দেবে এবং বার্তা বিনিময় করবে।
গুগলের সফটওয়্যার প্রকৌশলী আশিষ ভাটিয়া সফটওয়্যার পেটেন্ট প্রসঙ্গে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর ব্যবহার ও ইলেকট্রনিক যোগাযোগ আশ্চর্যজনকভাবে বেড়েছে। সামাজিক যোগাযোগের এই বিশাল ক্ষেত্রটিতে অনেকের পক্ষেই সব বার্তা পড়া ও যোগাযোগ করা সম্ভব হয় না। সামাজিক যোগাযোগ রক্ষায় ব্যবহারকারীকে সাহায্য করতে এগিয়ে আসবে গুগল। গুগলের তৈরি বুদ্ধিমান সফটওয়্যার ব্যবহারকারীর পরিবর্তে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে লগইন করে ব্যবহারকারীর পূর্বের বার্তা, নোটিফিকেশন, স্ট্যাটাস বিশ্লেষণ করে সে অনুযায়ী সাড়া দেবে।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল