ওজন কমাতে জল চিকিত্সা!
সুস্থ থাকার জন্য দিনে আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করলে শরীর সুস্থ রাখার পাশাপাশি ওজন কমানোর ক্ষেত্রেও এ অভ্যাসটি সহায়ক ভূমিকা রাখে।
শরীরের উচ্চতা অনুযায়ী ওজনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পানি। খাওয়ার আগে ৫০০ মিলিলিটার পানি পান করলে তা ক্যালরির মাত্রা কমিয়ে শরীরের ওজন কমাতে সাহায্য করে।
শরীরের ক্যালরি পোড়ানোর ক্ষেত্রেও পানির ভূমিকা আছে। ক্যালরিযুক্ত কোমল পানীয়ের পরিবর্তে পানি পানের মাধ্যমে ৫০ শতাংশ বেশি হারে শরীরের ক্যালরি পোড়ানো সম্ভব। এ ছাড়া বেশি বেশি পানি পানে ক্ষুধা কম লাগে। এতে করে খাবারের পাশাপাশি কোমল পানীয় গ্রহণের ইচ্ছেও হ্রাস পায়।
পানির আরও কিছু উপকারিতার কথাও জানানো হয়েছে এ প্রতিবেদনে। খেলায় পারদর্শিতা বাড়িয়ে দিতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি পান। ঘামের মাধ্যমে শরীরের মাত্র ২ শতাংশ পানিও যদি ঝরে যায়, তবে তা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু তাঁরা যদি পর্যাপ্ত পানি পান করেন, তবে ভালো খেলতে পারবেন। পাশাপাশি শরীরের পানিশূন্যতার ঝুঁকি থেকেও মুক্তি পাবেন।
অনেকেরই রাত জাগলে পরদিন মেজাজ বিগড়ে থাকে। পাশাপাশি শারীরিকভাবেও অস্বস্তিবোধ করেন তাঁরা। এ অবস্থা থেকেও মুক্তি মিলতে পারে পর্যাপ্ত পানি পানে। এ ছাড়া দীর্ঘ সময় ধরে আকাশভ্রমণের ক্লান্তি দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পানি। প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








