Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিনয়ী হতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: December 6, 2013 | 3:45 AM

মাওলানা মুহাম্মদ আশরাফ আলী : বিনয় ও নম্রতা সর্বকালের সেরা মানব রাসূলে পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূষণ। তিনি এতটা বিনয়ী ছিলেন যে, তার তুলনা মেলাই ভার। হজরত আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি এবং তার পেছনে কখনো দুজন লোককেও চলতে দেখা যায়নি (আবু দাউদ থেকে মিশকাতে)।

উপরোক্ত হাদিসে স্পষ্ট করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিনয়ী ও নিরহংকার ছিলেন যে, কখনো আহারের সময় হেলান দিয়ে আত্দম্ভরিতার পরিচয় দিতেন না। তিনি তার পরিমণ্ডলের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি হওয়া সত্ত্বেও পথচলার সময় কখনো নিজে অগ্রবর্তী অবস্থানে থাকতেন না। সবাইকে সামনে রেখে নিজে পেছনে থাকতেন। আত্দগরিমা যাতে তাকে স্পর্শ না করে সে ব্যাপারে সতর্ক থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিনয় ও বিনম্রতাকে তার অভ্যাসের অংশে পরিণত করেছিলেন। কারও সঙ্গে সাক্ষাৎ হলে আল্লাহর রাসূল সর্বাগ্রে তাকে সালাম দিতেন। এমনকি শিশুদের দেখলেও তাদের সালাম দিয়ে সম্মানিত করতেন। কারও সঙ্গে কথা বলার সময় সাক্ষাৎপ্রার্থীর কথা শেষ হওয়ার আগে তিনি মুখ খুলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং নম্রতার বিষয়টি প্রকাশ পেয়েছে আরেকটি হাদিসে। হজরত উমার (রা.) থেকে বর্ণিত- তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেন, হে মানবমণ্ডলী! তোমরা বিনয় ও নম্রতা অবলম্বন কর। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা সমুন্নত করেন। সে লোকদের দৃষ্টিতে মহান হিসেবে পরিগণিত হয়। আর যে ব্যক্তি গর্ব ও অহংকার করে আল্লাহ তাকে হতাশ করেন। যদিও সে নিজেকে বড় মনে করে কিন্তু সে মানুষের দৃষ্টিতে নীচ ও মর্যাদাহীন হয়ে যায়। এমনকি সে তাদের দৃষ্টিতে কুকুর ও শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে বিনয়ী ও বিনম্র হওয়ার তৌফিক দান করুন। লেখক : খতিব, আল-আমিন জামে মসজিদ, খুলনা।বাংলাদেশ প্রতিদিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV