Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেটকা’য় বাংলাদেশ অন্তর্ভূক্ত হলে প্রবাসীদের আয় আমেরিকার ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: December 6, 2013 | 6:50 PM

ইয়াকুব এ খান, সিপিএ : Foreign Account Tax Compliance Act বা ফেটকা’য় ট্যাক্স-এর আওতায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগকৃত অর্থ বা এই ধরনের বিনিয়োগ এবং তার আয় আমেরিকার ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হবে। ফেটকা’র ট্যাক্সের আওতায় আমেরিকান নাগরিক এবং গ্রীনকার্ডধারীর বহির্বিশ্বের ব্যাংক একাউন্ট এবং বিনিয়োগের উপর ট্যাক্স ধার্য করা হবে। ২০১০ সালে এই ফেটকা আইন পাস হয়। এ পর্যন্ত ১৩টি দেশ এই ট্যাক্সের তথ্য আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্টকে দেবার জন্য এগ্রিমেন্ট সই করেছে। এশিয়ার মধ্যে একমাত্র জাপান এই এগ্রিমেন্টে সই করেছে। আমেরিকা চাচ্ছে বিশ্বের সবদেশই এই ট্যাক্স-এর আওতায় আসুক। কিন্তু একটি দেশের অভ্যন্তরীণ ব্যাংকের তথ্য আমেরিকার কাছে দেওয়ার জন্য বেশিরভাগ দেশই সাইন করতে দেরি করছে বা না বলছে। এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশে এই এগ্রিমেন্ট সইয়ে আসার সম্ভাবনা কতটুকু তা নিয়ে এখন পর্যন্ত পরিস্কার কোনো কিছু জানা যায়নি।

তবে বাংলাদেশ তথা বাংলাদেশের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো এই প্রোগ্রামের আওতায় এলে প্রবাসী বাংলাদেশী আমেরিকান নাগরিক বা গ্রীনকার্ডধারীরা বাংলাদেশে বিনিয়োগকৃত অর্থে এবং এর আয় আমেরিকায় ট্যাক্স ফাইল করার সময় ফর্ম ৮৯৩৮-এ রিপোর্ট করতে হবে; যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি বাংলাদেশে বিনিয়োগ থাকে।

১।Individual (একক) এর যদি $ ৫০,০০০ Value  থাকে, বছরের শেষ দিন অথবা $৭৫০০০ এর বেশি Value বছরের যে কোন সময়।

২. Married- এর যদি $১০০.০০০ Value  থাকে বছরের শেষ দিন অথবা $ ১৫০,০০০ এর বেশি Value বছরের যে কোন সময়।

ফেটকা’র অন্তর্ভুক্ত দেশ যারা সই করছে তাদের ক্ষেত্রে আগামী ১ জুলাই থেকে প্রথম এই আইনটি কার্যকর হবে।

সর্বোপরি, বাংলাদেশী প্রবাসীদেরকে বিভ্রান্ত করার জন্য এই তথ্য নয়। বরং এই ফেটকা আমাদের উপর কার্যকর হতে পারে‘ ভবিষ্যতে যদি বাংলাদেশ এই আইনে সই করে। আমেরিকা যদি চায় তাহলে বাংলাদেশকে এই ফেটকা’য় সাইন করা ছাড়া অন্য পথ থাকবে কিনা তা ভাববার বিষয়। তবে এ ধরনের কোনো তথ্যসহ যদি বাংলাদেশের ব্যাংক বা অন্যান্য Financial Institute এর কাছে রিপোর্ট করা শুরু হয় তবে আমার মনে হয় অনেক প্রবাসী প্রভাবিত হবেন। আমাদের চিন্তায় এ বিষয়টি যেমন বিস্তারিত থাকা উচিৎ তেমনি এটি আমাদের কতটুকু এফেক্ট করতে পারে তা নিয়ে আমাদের পরিকল্পনা করা উচিৎ।

এ বিষয়টি নিয়ে কারও কোনো প্রশ্ন থাকলে ইয়াকুব এ খান, সিপিএ এর সাথে ৩৪৭-২০০-৪৭৮১ এ যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV