রাতে দেখা ৯০ শতাংশ স্বপ্নই ভুলে যায় মানুষ…
সাধারণ জ্ঞানের পরিধি যতোটা বিস্তৃত হবে, নিজেকে ততো বেশি নতুন করে আবিষ্কার করতে থাকবেন আপনি। আর, এ প্রক্রিয়াটি চলমান থাকলে, তবেই আপনার জ্ঞানের ভাণ্ডারে নতুন তথ্য জমা পড়বে। আপনার মানসিক বিকাশ ঘটতে থাকবে। কিন্তু, আপনি যদি একবারও ভেবে বসেন, আপনি বহু কিছু জেনে ফেলেছেন তখনই আপনার একটি সত্ত্বার অপমৃত্যু ঘটবে। আপনার শিশু মনের মৃত্যুতে বয়সটাও বেড়ে যাবে হু-হু করে। এক সময় দেখবেন, আপনি সময়ের স্রোতে অনেকটা দূর ভেসে গেছেন। অনেক পেছনে পড়ে গেছেন। তাই নিজের কৌতুহলী মনটাকে বাঁচিয়ে রাখুন। সাধারণ জ্ঞানের সুবিশাল ভাণ্ডার থেকে আজ ৫টি মজার তথ্য এখানে তুলে ধরা হলো:
১) টিনএজ বয়সের যে তরুণ-তরুণীরা তাদের বেশির ভাগ সময় গান শোনার জন্য ব্যয় করে, তাদের পরিণতিটা খুব একটা সুখকর হয় না। গবেষণায় পাওয়া তথ্যানুযায়ী, নেতিবাচক এ অভ্যাসের এক পর্যায়ে সে তরুণ বা তরুণীটি মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
২) দিনের বেশির ভাগ সময় যারা বসে কাটান, তাদের অধিকাংশের ক্ষেত্রে হার্ট-অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেশি।
৩) জিরাফ প্রতিদিন কতোক্ষণ ঘুমায়, সেটা জানলে অনেকেই হয়তো অবাক হবেন। শান্ত এ প্রাণীটি দিনে মাত্র ২০ মিনিট ঘুমায়।
৪) আপনার দেখা স্বপ্নগুলোর কতোগুলো এখনও মনে আছে? খুব বেশি থাকার কথা নয়। কারণ, রাতে ঘুমিয়ে দেখা ৯০ শতাংশ স্বপ্নই মানুষ ভুলে যায়।
৫) হাসার জন্য যতোগুলো মাংসপেশী প্রয়োজন হয়, ভ্রƒ কুঁচকানোর জন্য তার চেয়ে বেশি মাংসপেশীর প্রয়োজন হয়।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








