বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলকে গঠনমূলক আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের
জরুরি ভিত্তিতে বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলকে গঠনমূলক আলোচনার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিলম্ব না করে দ্রুত এই আলোচনার তাগিদ দেয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত, বিরোধী দলের অবরোধে দেশ কার্যত অচল তখন নতুন করে এ আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। ৬ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তিনি একই সময়ে বাংলাদেশের চলমান সহিংসতা অবিলম্বে অবশ্যই বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশের অধিকার আছে। এখানে প্রশ্নোত্তর হিসেবে তার কথোপকথন তুলে ধরা হলো:
প্রশ্ন: বাংলাদেশ, ভারত ও পাকিস্তান- দক্ষিণ এশিয়া নিয়ে কয়েকটি প্রশ্ন-
মেরি হার্ফ: ভাল। আমরা…
প্রশ্ন: কারণ সেখানে… আমি দুঃখিত, বাংলাদেশে সহিংসতা বিষয়ে সতর্কতা দেয়া হয়েছে।
মেরি হার্ফ: সুতরাং আমি বিশ্বাস করি এখন যা দরকার তা হলো, সব বড় রাজনৈতিক দলের মধ্যে অবিলম্বে গঠনমূলক আলোচনা হতে হবে। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের পথ বের করে আনতে হবে, যেখানে প্রতিফলিত হবে বাংলাদেশের জনমানুষের ইচ্ছা। রাজনৈতিক প্রক্রিয়ার যে কোন অংশীদার যে কোন রকম সহিংসতা ঘটালে তা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। এমনটা আমরা বাংলাদেশে দেখেছি। এটা গ্রহণযোগ্য নয়। অবশ্যই অবিলম্বে এ সহিংসতা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র অবশ্যই বিশ্বাস করে একটি গণতন্ত্রে যে কোন দলের তাদের নিজস্ব মত মুক্তভাবে ও শান্তিপূর্ণভাবে প্রকাশের অধিকার রাখে। আমরা সব বড় দলের কাছে সামনে এগিয়ে যেতে একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে পথ বের করার আহ্বান জানাই।মানবজমিন
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights