দুঃসংবাদের দৃশ্য বাস্তব অভিজ্ঞতার চেয়ে ভয়াবহ
সহিংসতা বা কোনো দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের তুলনায় টেলিভিশনে ওই সংবাদের দর্শকেরা বেশি মানসিক চাপের শিকার হন। মার্কিন মনোবিজ্ঞানীরা নতুন এক গবেষণার ভিত্তিতে এমনটাই দাবি করছেন। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সামায়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দর্শকদের ওপর নেতিবাচক প্রভাব বিবেচনায় টেলিভিশনসহ বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক মাধ্যমে সহিংসতা বা মারাত্মক দুর্ঘটনার খবর দৃশ্যসহ বারবার প্রচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে চলতি বছরের এপ্রিলে যে বোমা হামলা হয়েছিল, টেলিভিশনে ঘণ্টার পর ঘণ্টা ধরে ওই ঘটনার বিস্তারিত ভিডিও দেখে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ স্নায়বিক দুর্বলতার মতো অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়েছিল। সংবাদমাধ্যমে বীভৎসতার দৃশ্য প্রচারের ক্ষেত্রে অনেক নীতিমালা অনুসরণ করা হলেও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন মাধ্যম (যেমন: ফেসবুক, টুইটার প্রভৃতি) সাধারণত কোনো ধরনের বাছবিচার ছাড়াই নৃশংসতার দৃশ্যাবলি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেয়।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক রোক্সান কোহেন সিলভারের নেতৃত্বে একদল গবেষক বোস্টনে গত ১৫ এপ্রিলের সন্ত্রাসী হামলার পরপরই যুক্তরাষ্ট্রের চার হাজার ৬৭৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপ চালান। ঘটনাটির দুই থেকে চার সপ্তাহের মধ্যে তাঁদের মানসিক অবস্থার তথ্য নেওয়া হয়। এসব মানুষের মধ্যে হামলার প্রত্যক্ষদর্শী এবং টেলিভিশনে ঘটনার পরবর্তী কার্যক্রমের দর্শকদের দুটি দলে ভাগ করা হয়। গবেষকেরা ওই জরিপের তথ্য-উপাত্ত সংগ্রহ ও তুলনামূলক বিশ্লেষণ করে দেখতে পান, প্রথম দলটির চেয়ে দ্বিতীয় দলটির মানুষই বেশি আতঙ্ক ও ও স্নায়বিক চাপের শিকার হয়েছিল। এএফপি।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!