Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কম্পিউটার থেকে চোখের সুরক্ষায়

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: December 11, 2013 | 1:08 PM

ডেস্ক : আধুনিক জীবন ক্রমেই কম্পিউটারনির্ভর হয়ে পড়ছে। দাফতরিক, লেখালেখি, পড়াশোনা কিংবা ব্যক্তিগত কাজে আপনাকে হয়তো দিনের অনেকটা সময় কম্পিউটারের সামনে থাকতে হয়। কিন্তু দীর্ঘক্ষণ কম্পিউটচারের সামনে থাকলে চোখের বারোটা বেজে যেতে পারে। তাই চোখের সুরক্ষায় কিছু পদ্ধতি মেনে চলতে হবে আপনাকে। দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রাখলে যে সমস্যাটি প্রকট হয় তার নাম ‘আইস্ট্র্যান’। এতে চোখের প্রসারণ ঘটে ও তা শুকিয়ে যায়। শুধু তাই নয়, এর ফলে মাথা ও ঘাড় ব্যথার পাশাপাশি দৃষ্টি নিবদ্ধে সমস্যা হতে পারে। এ সমস্যা থেকে উত্তরণে চোখের ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বয়স যখন বিশের কোঠায় তখন একবার, ত্রিশের কোঠায় দু’বার, চল্লিশোর্ধ বয়সে প্রতি ২-৪ বছর পর এবং পঁয়ষট্টির বেশি বয়সে প্রতি দু’বছর অন্তর চোখ পরীক্ষা করা জরুরি। অন্য কোনো কারণে সমস্যা হলে চোখ পরীক্ষা করাতে পারেন ছয় মাস পর পর। চোখের রেটিনার সুরক্ষায় ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খেতে হবে। গাজর হলো এই ভিটামিনের একটি ভালো উৎস। কম্পিউটারের তীব্র আলোকরশ্মি থেকে চোখের সুরক্ষায় এন্টিগ্ল্যায়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে পারেন। এছাড়া চিকিৎসকের পরামর্শে বাইফোকাল বা ট্রাইফোকাল কম্পিউটার লেন্স ব্যবহার করতে পারেন। ইয়াহু ভয়েসেস/মানবকণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV