পানীয় নয়, বিশুদ্ধ পানি পানের ৫ কারণ!
কাজী আরিফ আহমেদ : কেন আপনি অযথা পয়সা খরচ করে কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয় পান করবেন, যেখানে সুপেয় ও বিশুদ্ধ পানি আপনার জীবন রক্ষাকারীর ভূমিকা পালন করে? পানির অপর নাম জীবন, কিন্তু পানীয়ের নয়। জীবন রক্ষাকারী মহৌষধ পানির সঙ্গে পানীয়ের বিস্তর তফাৎ। পানীয় মানেই কৃত্রিম স্বাদ, বর্ণ ও গন্ধ, যা আপনার শরীরের নানা ক্ষতি করতে পারে। কোন কোন ক্ষেত্রে অপূরণীয় কোন ক্ষতি হয়ে যেতে পারে। তাই পানীয় নয়, বাইরে কোথাও গেলে সঙ্গে পানির বোতল রাখুন। বাইরে থেকে পানি কিনে পান করাটাও নিরাপদ নয়। একই কথা প্রযোজ্য বাইরের হোটেল কিংবা দোকানের ফিল্টার করা পানির ক্ষেত্রেও। সময় থাকতে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। আর পুরুষ বা নারীর জন্য শ্রেষ্ঠ সৌন্দর্য-প্রসাধনী হিসেবেও পরিচিত পানি। আপনি কেন পানি পান করবেন, তার অসংখ্য কারণের মধ্য থেকে নিচে ৫টি কারণ তুলে ধরা হলো:
সুন্দর, মসৃণ ত্বকের জন্য: আপনি যদি ত্বককে সুন্দর ও মসৃণ রাখতে চান, প্রচুর পানি পানের অভ্যাস গড়ে তুলুন। ত্বক আমাদের শরীরকে সুরক্ষা দেয়ার কাজটি করে। সে কাজটি সঠিকভাবে করতে ত্বকের প্রয়োজন পর্যাপ্ত পানি। ত্বক কখনোই শুষ্ক রাখা যাবে না। পর্যাপ্ত পানি পান ও দিনের বিভিন্ন সময়ে পানি দিয়ে মুখ-হাত-পা ধোয়ার অভ্যাসটা ভালো। তাতে আপনার শরীরের ভেতরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যেমন সজীব ও প্রাণবন্ত থাকবে, তেমনি আপনার ত্বক হয়ে উঠবে কমনীয়, মসৃণ ও সুন্দর।
কিডনির সুরক্ষায়: কিডনির কার্যকারিতা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পানি পানের প্রয়োজন। আমাদের কিডনি শরীর থেকে বিভিন্ন ক্ষতিকর বর্জ্য যেমন- ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও ল্যাকটিক অ্যাসিড বিশেষ ছাঁকন প্রক্রিয়ায় অপসারণ করে। এখানে উল্লেখিত প্রতিটি অ্যাসিডই দ্রবীভূত হতে অবশ্যই পানি প্রয়োজন। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান না করলে, আপনার কিডনি এ বর্জ্যসমূহ কার্যকরভাবে অপসারণ করতে পারে না। আর তাতে কিডনি বিকল পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে।
ক্যালোরি নিয়ন্ত্রণে: যারা ওজন কমাতে বা নিজেকে আরেকটু ফিট রাখতে কোন সুনির্দিষ্ট ডায়েট অনুসরণ করেন, তাদের প্রচুর পানি পানের পরামর্শ দেয়া হয়। এর কারণ তাতে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে। পানি পানের ফলে পেট দীর্ঘক্ষণ পূর্ণ থাকে। খাবারের পরিমাণ কমালেও, তাতে শরীরের কোন ক্ষতি হয় না। এর ফলে একই সঙ্গে শরীরের ক্যালোরির মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। তবে, পুষ্টিকর ডায়েট মেনে চলতে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের ইচ্ছামাফিক তা করতে যাবেন না। ডায়েট করুন বা নাই করুন, পানি পানের ফলে আপনার শরীরের সঞ্চিত চর্বি গলে যায়, যা আপনার শরীর থেকে অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলে।
সংযোগ-পেশীর জন্য: আপনার শরীরের বিভিন্ন অংশের সংযোগ পেশীসমূহকে দৃঢ়, মজবুত, স্থিতিস্থাপক, পিচ্ছিল ও নমনীয় রাখতে পর্যাপ্ত পানি পানের প্রয়োজন। আপনার শরীরের বিভিন্ন সংযোগ-পেশী আর্দ্র থাকলে চলাফেরায় কখনও সমস্যা হবে না ও যন্ত্রণা বা ব্যথা অনুভূত হবে না।
মাইগ্রেইন প্রতিরোধে: যারা মাইগ্রেইনের সমস্যায় আক্রান্ত, তাদের জন্য পানি ওষুধের ভূমিকা পালন করে। কখনও কখনও মাইগ্রেইনের মাথাব্যথা হয় শরীরের তাপমাত্রায় তারতম্যের কারণে। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মাইগ্রেইনের অন্যতম কারণ। তাই আপনার উচিত মাইগ্রেইনকে দূরে রাখতে বেশি বেশি পানি পানের অভ্যাস গড়ে তোলা।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








