পর্যবেক্ষক পাঠাতে যুক্তরাষ্ট্রের ‘না’
ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথের পর এবার যুক্তরাষ্ট্রও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এ বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, দেশের মানুষের কাছে ‘গ্রহণযোগ্য’ হয় এমন একটি নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরির জন্য প্রধান রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে পারেনি। আর এ জন্যই বাংলাদেশে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি এই বিবৃতি দেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশের জনগণের চোখে বিশ্বাসযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ রয়েছে। কিন্তু সে রকম একটি নির্বাচন আয়োজনের পথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেনি। এজন্য হতাশ যুক্তরাষ্ট্র। কারণ, আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সংসদের অর্ধেকেরও বেশি আসনের জন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়, পরবর্তীতে আরও সহায়ক ও অনুকূল পরিস্থিতিতে পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনরায় চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপ অব্যাহত রাখতে এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য একটি সমাধান বের করতে দলগুলোর প্রচেষ্টা দ্বিগুণ করার অনুরোধ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে, সহিংসতা ও ত্রাসমুক্ত পরিবেশে জাতীয় মুখপাত্রদের নির্বাচিত করার সুযোগ বাংলাদেশের জনগণের প্রাপ্য ও ন্যায্য অধিকার। দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা নেতৃত্ব দেয়ার আকাক্সক্ষা রাখেন, তাদের অবশ্যই উচিৎ আইনশৃঙ্খলা বজায় রাখা ও সহিংসতায় সমর্থন, উস্কানিমূলক বক্তব্য এবং ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকা। বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও দেশটির জনগণকে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ব্যাপারে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। সহিংসতা গ্রহণযোগ্য নয়। কারণ, তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, সব রাজনৈতিক দল ও বাংলাদেশের জনগণের স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের মত ও দৃষ্টিভঙ্গি প্রকাশের অধিকার রয়েছে। জনগণের এই অধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকারকে সুযোগ করে দিতে হবে। সমানভাবে বিরোধী দলকেও সে সুযোগ শান্তিপূর্ণভাবে কাজে লাগাতে হবে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!