Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ উদ্বোধন : হাফ মিলিয়ন ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয়, প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: December 29, 2013 | 7:43 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ উদ্বোধন করা হয়েছে গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার।  মসজিদের নিজস্ব ভবণে  উপচে পড়া মুসল্লির জুমার নামাজ আদায় এবং বিশেষ দোয়ার মাধ্যমে মসজিদটির নব যাত্রা শুরু হয়। প্রায় হাফ মিলিয়ন ডলার মূল্যে ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং বাংলাবাজার এলাকায় মসজিদের নিজস্ব ভবণ ক্রয় হয়। বেইজমেন্ট সহ তিনতলার এ ভবণটি পর্যায়ক্রমে ৬ তলা ভবণে পরিণত করা হবে বলে কতৃজ্ঞ জানিয়েছেন।BA.BAZ.MASJ_TONY122813

এ উপলক্ষে নতুন মসজিদ ভবণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, মসজিদের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী বখতিয়ার খোকন, মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া প্রমুখ।

বক্তারা মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট অনুরোধ জানান। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন জানান, মসজিদের নিজস্ব ভবণের  ক্রয় মূল্য ৫ লাখ ১০ হাজার ডলার। বর্তমানে মসজিদটি ঋৃণভারে জর্জরিত। মসজিদকে সম্পূর্ণ ঋন মুক্ত করতে বর্তমানে ৪ লাখ ৪৬ হাজার ডলার প্রয়োজন। তিনি বলেন, আল্লাহর ঘর মসজিদটিকে ঋণ মুক্ত করতে সবার সাহায্য প্রয়োজন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া। দোওয়া-মোনাজাতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। পরে মসজিদের নতুন ভবণ উদ্বোধন উপলক্ষে তবারক  বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১২ এর ১৪ ডিসেম্বরে ভাড়া বাড়িতে মসজিদটির যাত্রা শুরু হয়। চলতি বছরের মাঝামাঝি  প্রায় হাফ মিলিয়ন ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় গত ৯ আগস্ট।

মসজিদে সাহায্য পাঠানোর ঠিকানা :

বাংলাবাজার জামে মসজিদ ইনক্

১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২

ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.

বাংলাবাজার জামে মসজিদ ইনক্

চেজ ব্যাংক :

হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬

রাউটিং নং : ০২১০০০০২১

চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV