Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কেমন হবে নতুন বছরের মোবাইল, টিভি?

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: December 31, 2013 | 12:45 PM

মোবাইল ও টিভিমোবাইল ও টিভিনিত্যপ্রয়োজনীয় প্রযুক্তিপণ্য থেকে শুরু করে আসছে বছরে গৃহস্থালির প্রযুক্তিপণ্যের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। প্রযুক্তি বিশ্লেষকেদের চোখে আগামী বছর প্রযুক্তি-বিশ্বের জন্য সম্ভাবনাময় একটি বছর হতে যাচ্ছে।

মার্কিন প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, উদ্ভাবনের দিক থেকে এ বছরটিকে বলা চলে বিরক্তিকর একটি বছর। এ বছর এত বেশি নতুন স্মার্টফোন এসেছে যে সবাই বিরক্ত হয়ে গেছেন। অনেকেই এ বছর অ্যাপলের ওপর বাজি ধরেছিলেন। অ্যাপলের কাছ থেকে বিস্ময়কর কোনো চমক আশা করলেও শেষ নাগাদ তেমন কোনো চমক দেখাতে পারেনি মার্কিন এই প্রতিষ্ঠানটি। সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোও উন্নত ছবির সুবিধা দিতে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করেছে। সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলো ব্যস্ত ছিল নিজস্ব পণ্যের আপডেট আনতে। গতানুগতিক পণ্যের বছর ছিল ২০১৩। কিন্তু বছর তো শেষ। গবেষকেরা বলছেন, ভবিষ্যতের কথা বলা বরাবরই মুশকিলের। তবে ২০১৪ সালের প্রথম সকাল থেকেই আরেকটি সম্ভাবনার বছর শুরু হবে।

এখন হয়তো আপনি সকালে চোখ মেলার সঙ্গে সঙ্গে গৃহকর্মী রোবট আপনাকে ডেকে তুলছে না, কিংবা আপনার জন্য নাশতা প্রস্তুত করে রাখছে না। গুগল বর্তমানে যে প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে, এখন যা কল্পকাহিনির মতো শোনাচ্ছে, তা ২০৩৫ সাল নাগাদ বাস্তব হতে পারে। তবে, দিন পেরোলেই আগামী বছর আপনার ঘুম ভাঙানোর জন্য হয়তো পাশে পাবেন আপনার স্মার্ট হাতঘড়িটিকে। অবশ্য হাতঘড়ি বা মুঠোফোনের অ্যালার্ম দিয়ে এখন অনেকেরই ঘুম ভাঙে। গবেষকেরা বলছেন, আগামী বছর স্মার্ট হাতঘড়ি ও স্মার্টফোন আরও উন্নত হবে। স্মার্টফোনের সঙ্গে স্মার্ট হাতঘড়ির সংযোগ থাকবে। নতুন কম্পিউটিং যুগের সূচনা হবে।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান ফরেস্টারের সাবেক বিশ্লেষক রটম্যান পরিধেয় প্রযুক্তিপণ্যের একজন বিশেষজ্ঞ। তাঁর ধারণা, আগামী বছর স্মার্টওয়াচের ঘোষণা দেবে অ্যাপল। ২০০৭ সালে আইফোন যেভাবে প্রযুক্তিবিশ্বে স্মার্টফোনের ধারণা পাল্টে দিয়েছিল, আগামী বছর স্মার্ট হাতঘড়ি এনে অ্যাপল সেভাবে চমক দেবে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, আগামী বছর স্মার্টফোনের বাজারে খুব বেশি পরিবর্তন না-ও আসতে পারে। বর্তমানে যে মাপের স্মার্টফোন বাজারে পাওয়া যায়, তার চেয়ে সামান্য ছোট-বড় বা হালকা-পাতলা হতে পারে। তবে স্মার্টফোনের সেন্সরে আগামী বছর বড় ধরনের উন্নতি দেখা যাবে। এখন ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লের দিকে নির্ভর করতে হয়, আগামী বছর এমন প্রযুক্তি যুক্ত হবে যাতে ব্যবহারকারীর প্রতি নজর রাখবে স্মার্টফোন।

ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোরও ব্যবহার বাড়বে। স্মার্টফোনে বুদ্ধিমান সেন্সর ব্যবহারকারীর আচরণ বুঝে টুইটার, ফেসবুকের মতো অ্যাপ্লিকেশনগুলো চালাতে সক্ষম হবে। এ ছাড়াও ব্যবহারকারীর মেজাজ মর্জি বুঝতে সক্ষম হবে সেন্সর। পকেটের পণ্য মোবাইলের সঙ্গে মানুষের সম্পর্ক যেমন বাড়বে, তেমনি আগামী বছর গৃহস্থালির পণ্যগুলো যথেষ্ট স্মার্ট হতে শুরু করবে।

এখন পর্যন্ত টেলিভিশনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখতে পায়নি প্রযুক্তি বিশ্ব। বর্তমানে বেশ কয়েকটি মডেল, আকার ও আকৃতির টিভি দেখতে পাওয়া যায়। আগামী বছর টিভির আকার ও ধরনে বড় পরিবর্তন চোখে পড়তে পারে।

এ প্রসঙ্গে কর্নিং গ্লাস টেকনোলজিসের প্রধান প্রযুক্তি গবেষক পিটার বকো জানিয়েছেন, ‘আমরা এক দশকেরও বেশি সময় ধরে নমনীয় ডিসপ্লে তৈরিতে কাজ করে যাচ্ছি। গত বছর আমরা এ প্রযুক্তি উদ্ভাবন করতে পেরেছি। আগামী বছর নাগাদ ভাঁজ করে রাখা যায় এমন ডিসপ্লের দেখা মিলবে।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV