Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মদ্যপ গাড়িচালকদের জন্য ‘রেড নোজ’ কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: December 31, 2013 | 12:49 PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মদ্যপ গাড়িচালকদের জন্য বিশেষ পরিবহন-সেবা কর্মসূচি চালু হয়েছে।নিউইয়র্কের ট্যাক্সি এবং লিমোজিন কমিশনের সহযোগিতায় ‘রেড নোজ’ নামের এই পরীক্ষামূলক কর্মসূচি চালু করা হয়েছে।

এ কর্মসূচিতে মদ্যপ ব্যক্তিটিকে নির্দিষ্ট নম্বরে পরিবহন-সেবার জন্য ফোন করতে হবে।পরে কমিশনের অনুমোদিত একটি গাড়ি অতিরিক্ত একজন চালকসহ দ্রুত এসে ওই মদ্যপ ব্যক্তিকে বাড়িতে দিয়ে আসবে।অতিরিক্ত চালক মদ্যপ ব্যক্তির গাড়িটির পেছনে পেছনে চালিয়ে সেবাগ্রহীতার বাড়িতে পৌঁছে দেবে।এ সেবাগ্রহীতাকে নিয়মের দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হবে।

উত্সবের এ মৌসুমে নিউইয়র্কে প্রচুর মানুষ গাড়ি নিয়ে আসেন।আনন্দ উত্সব আর পানাহারের পর অনেকের অবস্থাই বেসামাল হয়ে পড়ে।মাতাল অবস্থায় নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফেরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তাঁদের জন্য।মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পরিণামে ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ কারাবাসের আশঙ্কা থাকে।আর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে এ মৌসুমে সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যাও বেড়ে যায়।

গত সপ্তাহ থেকে চালু হওয়া ‘রেড নোজ’ কর্মসূচি আপাতত জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চালু থাকবে।

নিউইয়র্কের ট্যাক্সি চালক সমিতির নেতা ভৈরবি দেশাই জানিয়েছেন, রেড নোজ কর্মসূচি জনপ্রিয়তা পেয়েছে।দুর্ঘটনাজনিত প্রাণহানি এবং পুলিশি ঘাপলা এড়াতে পেরে সেবাগ্রহীতারাও খুশি।বাংলাদেশি ক্যাবচালক ছমির উদ্দিন ‘প্রথম আলো’কে জানান, রেড নোজ কর্মসূচি চালু হওয়ার পর নিউইয়র্কে ক্যাবচালকদের কাজের পরিধি বেড়েছে।

নিউইয়র্কে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি ক্যাব চালানোর পেশায় নিয়োজিত আছেন।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV