যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রচন্ড তুষারঝড় : নিউইয়র্কের মেয়র ব্লাজিও নিজ বাড়ীর সামনে রাস্তার স্নো নিজেই পরিষ্কার করেন

ইউএসএনিউজঅনলাইন.কম : ২০১৪ সালের শুরুতেই গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে একটি বড় ধরনের তুষারঝড় আঘাত হানে। ভয়াবহ তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে নিউইয়র্ক, নিউজার্সী, নিউইংল্যান্ড সহ যুক্তরাষ্ট্রের বেশ ক’টি স্টেটে। জরুরী অবস্থা ঘোষণা করা হয় নিউইয়র্ক, নিউজার্সী ও নিউইংল্যান্ডে। নিউইয়র্কে শক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষনা করা হয়। ট্রাভেল করার ক্ষেত্রে জারি করা হয়েছে ইমারজেন্সী। বাতিল করা হয় বিমানের কয়েক হাজার ফ্লাইট। রাস্তার ওপর বরফ জমে থাকায় নিউইর্য়ক, নিউজার্সী, নিউ ইংল্যান্ড, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ইতোমধ্যে মানুষের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তুষার ঝড়ে এসব এলাকার জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবন বিপন্ন হওয়ার মুখে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জনায়, বরফ পড়ার ফলে মাত্রাতিরিক্ত শীতের প্রকোপ বাড়বে। জিরো ১০ পর্যন্ত ঠান্ডার মাত্রা অব্যাহত থাকবে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, এই প্রচন্ড তুষারপাতে একজন সাধারণ মানুষের মতো নিউইর্য়কের নতুন মেয়র বিল ডি ব্লাজিও নিজ বাড়ীর সামনে রাস্তার উপরে পরা তুষার পরিষ্কার করেছেন। একজন মেয়রের এরকম বিরল ঘটনা নিউইর্য়কে আগে কখনো দেখা যায়নি। মেয়র হিসাবে শপথ নেওয়ার দ্বিতীয় দিনেই তুষার ঝড়ে পতিত বিপর্যস্থ নিউইয়কর্কে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সামলানের চেষ্টা করছেন তিনি। মেয়র বিল ডি ব্লাজিও লোকজনকে বিশেষভাবে সতর্ক থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেন। নতুন মেয়র বিল ডি ব্লাজিও বুধবার ইন্টারনেটে তার পোস্টে লিখেন, ‘বিরূপ আবহাওয়ার মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘তুষার ঝড়ের পর বিরূপ ঠান্ডা আবহাওয়া মধ্যপশ্চিম ও পূর্ব দিকে বিরাজ করতে পারে।
ধারণা করা হচ্ছে, ২০১৪ সালের শুরুতেই এ তুষার ঝড়ের সারসরি প্রভাব পড়বে আমেরিকার ২০টি অঙ্গরাজ্যের প্রায় ১২ কোটি মানুষের ওপর। ভয়াবহ এ তুষার ঝড়ের কারণে আমেরিকার ভেতর ও বাইরে বিমানের হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এধরণের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক ও আকাশ পথে লাখ লাখ লোকের ভ্রমন বাধাগ্রস্ত হয় ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!