বিপদ যখন এসডি কার্ডে!
মুঠোফোন, ট্যাব, ডিজিটাল ক্যামেরার মতো সহজে বহনযোগ্য যন্ত্রে ব্যবহূত সিকিউর ডিজিটাল বা এসডি মেমোরি কার্ড হ্যাক করা সম্ভব। সম্প্রতি দুই মার্কিন গবেষক এসডি কার্ডে ক্ষুদ্র কন্ট্রোলার চিপ বসিয়ে সেই কার্ডের মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার চালানোর প্রক্রিয়াটি খুঁজে বের করেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
ক্যাওস কম্পিউটার কংগ্রেস নামের এক হ্যাকার সম্মেলনে সম্প্রতি দুজন হ্যাকার এসডি কার্ডের মাধ্যমে হ্যাক করার পদ্ধতিটি দেখান।
অ্যান্ড্রু ‘বানি’ হুয়াং ও সিন ‘শব’ ক্রস নামের গবেষকেরা জানান, এসডি কার্ডে মাইক্রোকন্ট্রোলার বসিয়ে তার মাধ্যমে ভাইরাস ছড়ানো, তথ্য বিকৃতি করা এবং স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা সম্ভব। ডাটা স্টোরেজের বিস্তারিত জানার জন্যও এই এসডি কার্ড হ্যাকিং পদ্ধতি ব্যবহূত হতে পারে।
গবেষকদের দাবি, ক্ষুদ্র এসডি কার্ডও হ্যাকিং টুল হিসেবে ব্যবহার করতে পারে সাইবার দুর্বৃত্তরা। প্রচলিত কম্পিউটারের স্টোরেজগুলোর পাশাপাশি সলিড স্টেট ড্রাইভের মতো ফ্ল্যাশ মেমোরি হ্যাক করার কাজে এই এসডি কার্ড ব্যবহার করা সম্ভব। প্রথম আলো
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights