তরুণদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে ফেসবুক

আহমেদ ইফতেখার : টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ সাইটগুলোর প্রসারের কারণেই ফেসবুক থেকে কিশোরেরা মুখ ফিরিয়ে নিচ্ছে। বর্তমানে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের কাছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক নতুন করে আর জনপ্রিয় হচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বিশ্বজুড়ে কিশোর ও তরুণদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে ফেসবুক। সম্প্রতিগার্ডিয়ান ইউরোপের আটটি দেশের ১৬ থেকে ১৮ বছর বয়সীদের ওপর ‘গ্লোবাল সোস্যাল মিডিয়া ইম্প্যাক্ট স্টাডি’ শীর্ষক একটি জরিপ চালিয়ে এসব তথ্য জানিয়েছে।
কিছু দিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে ফেসবুক থেকে গ্রাহকের সরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এসব জরিপে বয়োবৃদ্ধদের আনাগোনা বৃদ্ধি পাওয়াকেই কিশোরদের সরে আসার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। শুরু থেকেই ফেসবুক কিশোরদের দিকে ল রেখে সাইটটির বিভিন্ন সেবা প্রদান করে আসছে। ফেসবুকের ব্যাপক প্রসারের কারণে বর্তমানে অনেক অভিভাবকও সাইটটিতে সক্রিয় হচ্ছেন। অভিভাবকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ার কারণে সন্তানেরা সাইটটি থেকে সরে যাচ্ছে।গার্ডিয়ান জরিপের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্য দিকে অভিভাবকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় কিশোরেরাও আর সাইটটি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এ পরিস্থিতিতে ফেসবুক থেকে কিশোরদের সক্রিয়তা অনেকটাই হ্রাস পাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যাপক জনপ্রিয়তাই এখন সাইটটির কাল হয়ে দাঁড়াচ্ছে।গার্ডিয়ানের জরিপটিতে জড়িত ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ম্যাটারিয়াল কালচার বিভাগের অধ্যাপক ড্যানিয়েল মিলার বলেন, কিশোরদের কাছে ফেসবুকের এখন কোনো অস্তিত্বই নেই। তারা এখন সাইটটি থেকে একেবারেই সরে যাচ্ছে। অল্প যারা এখনো রয়েছে তারাও সাইটটি থেকে সরে আসার পরিকল্পনা করছে।
ফেসবুকের বিপরীতে টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো সাইটগুলো কিশোরদের ধরে রাখতে অনেক নতুন নতুন সেবা চালু করছে। এ সাইটগুলোর জনপ্রিয়তা ফেসবুকের চেয়ে কিছুটা কম থাকায় অভিভাবকেরাও এখন এ ধরনের সামাজিক যোগাযোগ সাইটগুলোয় সেভাবে সক্রিয় নন। মিলার বলেন, সামাজিক যোগাযোগ সাইটগুলোয় কিশোরেরা তাদের বন্ধুদের নিয়ে মেতে থাকতেই বেশি পছন্দ করে; কিন্তু ফেসবুকে থাকলে বেশির ভাগ কিশোরদের অভিভাবকেরাও তাদের বন্ধু হওয়ার আহ্বান জানান। কিশোরেরা সব সময় নতুন কিছু বেছে নিতে পছন্দ করে। পাশাপাশি এ বয়সের গ্রাহকেরা সাধারণত স্টাইলিশ ও ফ্যাশনসচেতন হয়ে থাকে; কিন্তু ফেসবুক তাদের কাছে এখন আর কোনোভাবেই স্টাইলিশ সাইট নেই। বিশ্লেষকদের মতে, কিশোরদের ধরে রাখার প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে ফেসবুক।নয়া দিগন্ত
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’