নির্বাচনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচনের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করছে, এই নির্বাচনের ফলাফলে জগণের আকাঙ্ক্ষার বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মেরি হাফ গতকাল সোমবার এক বিবৃতি এমনটাই বলেছেন।
মেরি হাফ হতাশা ব্যক্ত করে বলেন, অর্ধেকেরও বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকিগুলোর মধ্যে অধিকাংশ আসনেই নামেমাত্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ফলে এই সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার বিশ্বাসযোগ্য প্রতিফলন নয়।
বিবৃতিতে হাফ বলেন, নতুন সরকারের রূপ কী হবে, সেটা ভবিষ্যতেই জানা যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তার অঙ্গীকার অটুট থাকবে। এই সুবাদে আমরা বাংলাদেশ সরকার ও বিরোধী দলকে অবিলম্বে সংলাপে বসার জন্য উৎসাহিত করছি, যাতে তারা যত শিগগির সম্ভব, একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের পথ খুঁজে বের করবে। আর সেটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!