Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভায় হরতাল ও অবরোধের নামে রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্তদের বিশেষ আদালত গঠন করে বিচারের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: January 11, 2014 | 3:48 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম :: নিউইয়র্কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জামায়াত-বিএনপি জোট যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। হিং¯্র রাজনীতির মাধ্যমে দেশকে সন্ত্রাসী ও জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করার হীন খেলায় মেতে উঠেছে। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচীর নামে হরতাল-অবরোধ দিয়ে যারা মানুষ হত্যা ও সহিংসতা চালাচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার করতে হবে। যুদ্ধাপরাধের দ্ধায়ে অভিযুক্ত ও সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষিত “সন্ত্রাসী” সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষনা করতে হবে।
বক্তারা মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে বলেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির ও তাদের দোসর খালেদা জিয়াকে দেশ ছাড়া না করা পর্যন্ত দেশে-বিদেশে আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন।
ব্রুকলিনে সুগন্ধ্যা রেস্টুরেন্টে স্থানীয় সময় ১০ জানুয়ারী রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, লুৎফুল কবীর, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ সভাপতি মো: মুজিবুর রহমান মিয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক ব্রুকলিন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নজরুল, আওয়ামীলীগ নেতা তৈয়বুর রহমান টনি, সোলেমান আলী, সরাফ সরকার, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, আওয়ামীলীগ নেতা ইকবাল কবীর, শামসুল আবেদীন, মুজিবুল মাওলা, রফিকুল ইসলাম, হেলাল মাহমুদ, সফিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
বক্তারা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। সংখ্যালঘুসহ সাধারণ মানুষের ওপর যারা সহিংসতা করছে, সরকারকে ওইসব সন্ত্রাসীদের ধরে ধরে বিচার করতে হবে।
বক্তারা বলেন, বিএনপি জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীদের পক্ষ পরিত্যাগ না করা পর্যন্ত তাদের সাথে আলোচনা নয়।
বক্তারা যুক্তরাষ্ট্র সফররত জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক যুক্তরাষ্ট্রে দেশবিরোধী ততপরতায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ এনে দেশে যাওয়ার সাথে সাথে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের দাবি জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ