Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের নির্মানাধীন ভবণের ফান্ডরেজিং অনুষ্ঠানে প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: January 11, 2014 | 3:52 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে ম্যানহাটানের ১৭২ এলেন স্ট্রিটে আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের নির্মানাধীন ভবণের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়েছে গত রোববার সন্ধ্যায়। এ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠানে বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আসসাফা ইসলামিক সেন্টারের সভাপতি নুরুর রহমান এমডির সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতি লুৎফুর রহমান কাশেমীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ ত্বাকওয়ার ঈমাম শায়েখ ওসমান, শেখ কারী আহমেদ দিদার প্রমুখ।
বক্তারা মসজিদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রবাসীদের আরো আর্থিক সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত করা হয়। দোওয়া-মোনাজাতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। ফান্ডরেজিং এর আগে আসসাফা ইসলামিক সেন্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ম্যানহাটানের ১৭২ এলেন স্ট্রিটে আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের নিজস্ব জায়গায় ভবণ নির্মানের কাজ প্রায় সম্পন্নের পথে। এ ভবণটির কাজ সম্পন্ন হলে এখানে প্রায় ৬ শ লোক এক সঙ্গে নামাজ আদায় করতে পারবে বলে কতৃপক্ষ জানিয়েছেন।
আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী মুফতি লুৎফুর রহমান কাশেমী জানান, ২০০৯ সালে ২.৪ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়। ভবন নির্মানের কাজ প্রায় সম্পন্ন হলেও এখাতে ঋন রয়েছে প্রায় হাফ মিলিয়া ডলার।
মুফতি লুৎফুর জানান, আসসাফা ইসলামিক সেন্টারের মসজিদ কমপ্লেক্স নির্মানের জন্য ৯ তলার ফাউন্ডেশন করা হলেও ৬ তলা ভবণ নির্মানের অনুমতি দেয় কতৃপক্ষ। অবশিষ্ট ৩ তলা নির্মানের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কতৃপক্ষের অনুমোদন পাওয়া মাত্রই অবশিষ্ট ৩ তলার কাজ শুরু করা হবে। এব্যাপারে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। বিস্তারিত : www.assafaislamiccenter.org

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV