পুরুষের কাছে যা লুকোতে চায় নারী
আপনি হয়তো কখনোই জানবেন না যে হাতব্যাগে বা মেকআপ বক্সে কোথায় কী লুকিয়ে আছে! (প্রতীকী ছবিতে একজন মডেল)প্রেমে মরিয়া হয়ে সে আপনাকে হাজারোবার হাজারো কথা বলবে। কিন্তু ওই কথাতেই কী তাঁর মনের গহিনের সন্ধান পাবেন আপনি। নারীর মনে যে ভাব খেলা করে তা সব সময় তাঁর মুখে ফোটে না। এটা শুধু এমন নয় যে, সব কথা বলতে সে ভয় পায়। বরং অনেক সময়ই তাঁর একান্ত জগত্টায় আপনাকে প্রবেশাধিকার দিতে চায় না সে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাম্প্রতিক জরিপে বেশ কিছু নারীর কাছে প্রশ্ন করা হয়েছিল ‘ছেলেবন্ধুর কাছে কী লুকোতে চান আপনি?’ একা বা কোনো একটি সম্পর্কে আবদ্ধ ওই নারীরা এ বিষয়ে প্রথমে মুখ খুলতেই চাচ্ছিলেন না। পরে নির্ভীক ও সাহসীভাবেই নিজেদের অবস্থান তুলে ধরেন তাঁরা। ওই জরিপ থেকে উঠে আসা শীর্ষ পাঁচটি বিষয় এখানে তুলে ধরা হল-
বড় নয়, ছোট্ট কথা
মনে হতে পারে যে প্রিয়তমার সবচেয়ে নিবিড় অভিজ্ঞতাগুলোও আপনি জেনে গেছেন, হয়তো সেটাই সত্যি। দু’জনের জীবনের জন্যে গুরুত্বপূর্ণ সেসব কথা আপনার কাছে সে লুকোবে না। কিন্তু সে হয়তো খুবই অগুরুত্বপূর্ণ কিছু মজার অভিজ্ঞতা আপনার কাছে লুকিয়ে থাকতে পারে। এটা আর কিছুই নয়। সমাজে নারীর চরিত্রকে সব সময় যে কষ্টিপাথরে মাপা হয় তারই ফলাফল। কেননা তাঁর মনে এ ভাবনা থাকতে পারে যে আপনিও এ থেকে তাঁকে বিচার করবেন। এছাড়া আরেকটি বিষয় ভেবেও মেয়ে-বন্ধুটি এমন কিছু ছোট্ট কথা লুকিয়ে থাকতে পারে যে আপনি এতে অনিরাপদ বোধ করবেন বা ঈর্ষান্বিত হয়ে যাবেন। এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে প্রশ্নটা বেশিরভাগ নারীকে খুবই বিব্রত করে তা হল, পুরুষদের চিরায়ত জিজ্ঞাসা- ‘আমি কি তাঁর চেয়ে ভালো?’
মেয়েলি আলাপ
সবকিছু পারলেও আপনি কখনোই মেয়েদের ঘরোয়া রাজ্যে ঢুকে পড়তে পারবেন না। যদি না মেয়ে-বন্ধু আর তাঁর সখীদের আলাপের সময় লুকিয়ে ওদের ঘরে ঢুকে পড়েন বা আড়ি পাতেন। মেয়েরা নিজেদের মধ্যে অন্তরঙ্গ আলাপচারিতায় যে ভাষায় কথা বলে ধরে নিন তা আপনার অজানাই রয়ে যাবে। আর অন্যতম যে কারণে এই নারী-রাজ্যে পুরুষের প্রবেশাধিকার থাকে না তা হল সখীর গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। এছাড়া তাঁরা মনেই করেন যে নারী-রাজ্যের এই দুয়ারটি পুরুষের জন্য তালা মেরে রাখাই ভালো।
সাজসজ্জার টুকিটাকি
আপনি মুগ্ধ হয়ে ভাবতে পারেন যে সারাদিন ধরে ও এতো পরিপাটি টিপটপ থাকে কী করে! এটা নিশ্চিত যে তাঁর সাজসজ্জার টুকিটাকিগুলো আপনার জানা নেই। উনি চান যে আপনি সব সময়ই এটা ভেবে বিস্মিত হন যে এই রূপের রহস্য কী! কোথা থেকে কীভাবে এটা পারে সে! কিছু পুরুষেরা হয়তো এটা অনুমান করতে পারে যে, এর পেছনে নানান বাহারি প্রসাধনীর হাত রয়েছে। কিন্তু এটাই তো ঠিক যে আপনি হয়তো কখনোই জানবেন না যে হাতব্যাগে বা মেকআপ বক্সে কোথায় কী লুকিয়ে আছে!
পুরোনো প্রেমের কথা
কথায় আছে ভালোবাসা ছাড়া নারী বাঁচে না। তাঁর সমগ্র অস্তিত্ব জুড়ে থাকে ভালোবাসা। তা সে স্বামী-সন্তান-সংসার বা তাঁর কাজ যাই হোক না কেন। নিজের সঙ্গে জড়িয়ে থাকে এমন সবকিছুকেই ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখে সে। পুরোনো প্রেমিকের বিষয়ে নিজের বর্তমান অবস্থার কথা আপনাকে তিনি বলতেই পারেন। যেমন হয়তো আপনিও বলেছেন তাঁকে। কিন্তু এ বিষয়ে নারীরা সচেতন। আগের কথা বলে আপনাকে আহত করতে চাইবে না সে। ফলে যতটা সম্ভব বিষয়টি আড়ালেই রাখতে চায় তাঁরা। আর কেউ কেউ এমনও বলেছেন যে, পুরোনো প্রেমিক সম্পর্কে এমন ধারণাই তাঁরা দিতে চান, যাতে আপনি নিশ্চিন্ত থাকবেন।
বাপের বাড়ির কথা
এমন হওয়াটাই কাম্য যে, যার যার আত্মীয়-স্বজন আর বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক নিয়ে দুজনেই দুজনের বিষয়ে সচেতন আপনারা। এ বিষয়ে বোঝাপড়া থাকাটাই ভালো। তবে ঐতিহাসিকভাবে আমাদের সমাজে বাপের বাড়ির লোকজন নারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে আসতে হয় বলে এ বিষয়ে তাঁর ব্যাকুলতা যাতে আপনাকে কোনোভাবেই বিব্রত না করে সে বিষয়ে সচেতন থাকেন বেশিরভাগ নারীরা। নিজের মা-বাবা-বোন-ভাইয়ের জন্যে তাঁর প্রাণ কেমন করতেই পারে। এ নিয়ে সহমর্মিতায় সে খুশি হবে, কিন্তু কখনোই এমন উত্সাহে আপনি প্রশ্রয় পাবেন না যা কিনা বাপের বাড়ির গোপনীয়তা ভেঙে দিতে পারে।প্রথম আলো
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights