ড্রপবক্সের সমস্যা এখনো রয়ে গেছে
সাম্প্রতিক সময়ে যে সমস্যাটি হয়েছে, তা পুরোপুরি সমাধান করতে পারেনি ইন্টারনেটে ফাইল রাখার জনপ্রিয় সেবা ড্রপবক্স। গত শুক্রবার হঠাৎ করেই সমস্যা শুরু হয় ড্রপবক্সে। এতে করে বন্ধ হয়ে যায় ফাইল, ছবি আদান-প্রদানসহ ড্রপবক্সের সব সেবাই। আর হঠাৎ প্রায় সব অপারেটিং সিস্টেমে ব্যবহার উপযোগী ড্রপবক্সের সারা বিশ্বে লক্ষাধিক ব্যবহারকারী সমস্যায় পড়েন। সাময়িক কিছু সমস্যার সমাধান হলেও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি।
সমস্যাটি শুরু হওয়ার পরই ড্রপবক্স নিয়মিতভাবে এর সমাধান করে নিজেদের ব্লগে হালনাগাদ জানাচ্ছিল। শনিবার রাতে জানানো হয়, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি ব্যবহারকারীদের অভিজ্ঞতার বিষয়টি পূর্ণাঙ্গ করতে এবং সমস্যার সমাধান করতে।’ তবে রোববারও থেকে যায় ছবি শেয়ার করাসহ একাধিক সমস্যা।
ব্যবহারের ক্ষেত্রে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে ড্রপবক্স (www.dropbox.com) কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের সব তথ্যই সংরক্ষিত আছে। কোনো ফাইলেরই ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়। তবে এখনো কম্পিউটারে থাকা ড্রপবক্স এবং মুঠোফোন অ্যাপস ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যায় পড়ছেন, যার সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। সাময়িক সমাধানের ক্ষেত্রে এখন ফাইল শেয়ার করা গেলেও ছবি এখনো শেয়ার করা যায় না। এ বিষয়ে ড্রপবক্স ব্লগে বলা হয়, আমরা আপাতত ছবি শেয়ার অপশনটি বন্ধ রেখেছি। তবে গ্রাহকদের সব ছবিই বিশেষভাবে সংরক্ষিত আছে। এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
—সিনেট অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








