Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

একাই হবে গাড়ির পার্কিং

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: January 13, 2014 | 7:03 PM

 

কমবেশি গাড়ি চালনার অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের অধিকাংশই বোধ করি একবাক্যে স্বীকার করবেন যে ফাঁকা কিংবা ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর চেয়েও কোনো কোনো ক্ষেত্রে গাড়ি পার্কিং করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। বিশেষ করে পার্কিংয়ের এই কাজটি যদি করতে হয়ে অপ্রশস্ত কোনো জায়গায় বা সামনে পেছনে থাকা গাড়ির সারির মধ্যে তুলনামূলক ছোট একটি জায়গায় তাহলে অনেক দক্ষ চালকেরও মাঝে মাঝে ঘাম ঝরাতে হয়। তবে দক্ষ কিংবা নবীন চালকদের এই কষ্ট লাঘব করতেই এবার জার্মানির খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স কোম্পানি ‘বোস’। কিছুদিন আগে আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে ‘বোস’ এমন একটি অ্যাপ্লিকেশন প্রদর্শন করেছে যেটির সাহায্যে কোনো ধরনের বাড়তি পরিশ্রম ছাড়াই অনায়াসে যেকোনো স্থানে গাড়ি পার্ক করা যাবে। মূলত স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই গাড়ি পার্কিংয়ের এই সুবিধাটি চালকদের দিতে যাচ্ছে ‘বোস’। এতে করে গাড়ির চালক গাড়িতে স্রেফ বসে থেকেই গাড়ির নিয়ন্ত্রণ অ্যাপ্লিকেশনের ওপর ছেড়ে দিতে পারেন। অথবা তিনি চাইলে গাড়ি থেকে নেমে গিয়েও পার্কিংয়ের কাজটি স্মার্টফোনের মাধ্যমে করে ফেলতে পারেন। এজন্য শুধুমাত্র ফোনের পর্দায় দেখানো একটি ভার্চুয়াল ইমেজ সোয়াইপ করলেই হবে। এরপর গাড়িতে সংযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অ্যাপ্লিকেশনটি নিজে নিজেই কতটুকু জায়গার মধ্যে পার্কিং করতে হবে এবং এজন্য গাড়িটিকে কতটা আগে-পিছে করতে হবে সেই পরিমাপ করে নেবে। এমনকি প্যারালাল পার্কিং অর্থাত্ সারি করে রাখা দু’টি গাড়ির মাঝের অল্প স্থানেও অনায়াসে নিজের গাড়িটি পার্ক করা যাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে। এ ছাড়া আগামী বছরের শুরুতে বাজারে আসার কথা এই অ্যাপ্লিকেশনটি চালকদেরকে সঠিক লেন মেনে এবং সঠিক মোটরওয়েতে গাড়ি চালাতেও সহায়তা কারবে বলেও জানিয়েছে ‘বোস’।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV