Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

হঠাৎ দাঁত শিরশির!

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: January 20, 2014 | 6:07 PM

অধ্যাপক অরূপ রতন চৌধুরী : হঠাৎ করে দাঁত শিরশির করার অভিজ্ঞতা অনেকেরই আছে। কেউ বলেন পানি খেতে গেলে দাঁত শিরশির করে , কেউবা বলেন চা খেতে পারি না। আবার কেউ বলেন ঠান্ডা-গরম কিছুই খেতে পারি না, দাঁতে ধরে। দাঁতের এই শিরশির করা অবস্থাকে বলা হয় ডেন্টাল ইরেশান বা এন্ট্রিশন, এই এন্ট্রিশন বা ইরেশান হওয়ার কারণ হচ্ছে দাঁতের ওপরের সবচেয়ে শক্ত আবরণ এনামেল ক্ষয় হয়ে যাওয়া।
দাঁতের গঠনে প্রথম আবরণটিই হচ্ছে এনামেল, শরীরের সবচেয়ে শক্ত অংশ। এনামেল ক্ষয়প্রাপ্ত হলে ডেন্টিন বেরিয়ে আসতে পারে। ডেন্টিনের নিচের অংশেই থাকে স্নায়ু, শিরা-উপশিরা ইত্যাদি। দাঁতটি তখন স্পর্শকাতর হয়ে পড়ে।
ঠান্ডা বা গরম কিছুর সংস্পর্শে দাঁতটি শিরশির করে। এনামেল ক্ষয়ের কারণগুলোর মধ্যে রয়েছে দাঁত ভেঙে যাওয়া, অতিরিক্ত ও জোরে ব্রাশের ঘর্ষণ, দাঁতের ক্ষয়, মাড়ি সরে যাওয়া, নকল দাঁতের ঘর্ষণ, কিছু কিছু বদভ্যাস যেমন পেনসিল বা কলম দিয়ে দাঁত কামড়ানো ইত্যাদি।
দাঁত শিরশির করলে সেই দাঁতটি পরীক্ষা করে দেখতে হবে কোনো ফাটল আছে কিনা এবং কোনো কারণে এনামেল ক্ষয় হয়েছে কিনা। একটি এক্স-রের মাধ্যমে বোঝা যাবে মাড়ি ও দাঁতের অবস্থা এবং কোনো গর্ত বা ফাটলের অবস্থানও নিশ্চিত করা যাবে।  দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV