Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলেন সুনামগঞ্জ সমিতির নবনির্বাচিতরা

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: January 21, 2014 | 2:17 PM

Sunargonj-2ইউএসএনিউজ : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা। নিউইয়র্কে ম্যানহাটানের পলাশ রেস্টুরেন্টে গত রোববার সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী।
সুনামগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, সহ-সভাপতি মোতাহার হোসেন রুবেল ও যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিশেষ অতিথি জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আতাউর রহমান সেলিম, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, সুনামগঞ্জ জেলা সমিতির নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব, সমিতির বিদায়ী সভাপতি আফতাব আলী, সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলহাজ রশিদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বাংলাবাজার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, অ্যাসেম্বলি মেম্বার পদপ্রার্থী শেখ হেলাল, মুক্তিযোদ্ধা ছদরুন নূর, এস এম জলিল, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি মিনহাজ আহমেদ শাম্মু, বিশ্বনাথ সমিতির সভাপতি মখন মিয়া, সুনামগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শাহী, আবদুল আজিজ, আবুল কাসেম, আজমল আলী, শামসুদ্দিন, সমসু মিয়া, মানিক আহমেদ প্রমুখ।Sunamgonj-2
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আবদুস সহীদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জন এন উদ্দিন, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি জামাল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি বাছির খান, নবীগঞ্জ সমিতির সভাপতি কেরামত আলী, আবুল হোসেন, গউস খান, সোহেল আহমেদ, গোলাম মুর্তোজা, জুবের আহমদ, খোকা প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিতরা তাদের নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুণœ রাখার জন্য সুনামগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভায় সদ্য প্রয়াত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা আবু কয়ছর আহমদ ও সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী রফিকুল বারী চৌধুরীর স্ত্রী রেবা চৌধুরীর জন্যও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অভিষিক্তরা হলেনÑ সভাপতি জুসেফ চৌধুরী, সহ-সভাপতি মোঃ মনির উদ্দিন, মোঃ আবদুল আজিজ, মোঃ আবুল কাশেম, রাবেয়া মালিক ও মোতাহার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ এ কে রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাদস্যিক সম্পাদক মোঃ শুকুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট পিংকু তালুকদার, যুব, ক্রীড়া ও বিনোদন সম্পাদক হামজা কোরেশী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছাদিকুর রহমান সুফিয়ান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক রিন্টু লাল দাশ, কার্যকরী সদস্য : আফতাব আলী, নূরুল হক, আশরাফুল হক, মারুফ আহমেদ, মানিক আহমেদ, গৌতম চক্রবর্তী, সফিকুর রহমান, আবুল হায়াত সুমন, আবুল খায়ের, জাহিদ মিয়া, মোশারফ মোত্তাহিদ আলী এবং গোলাফ মিয়া।
অনুষ্ঠানে সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি জুসেফ চৌধুরীকে সভাপতি এবং আজিজুর রহমান রানাকে সাধারণ সস্পাদক করে সুনামগঞ্জ জেলা সমিতির ২৮ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV