আমেরিকান সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতি
সেলিনা শারমিন : আমেরিকান সিটিজেনশিপের জন্য কতোগুলো বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন। উদাহরণস্বরূপ, সিটিজেনশিপ আবেদন করার জন্য যথাযোগ্য যোগ্যতা, দরখাস্তপূরণ করতে হবে সঠিকভাবে, ফিঙার প্রিন্ট প্রদান করা, পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ এবং সর্বশেষে শপথ গ্রহণ করা।
আমেরিকান সিটিজেনশিপের পরীক্ষার সময় ইউএসসিআইএস অফিসার সাধারণত আবেদনকারীকে আবেদনপত্রের তথ্য এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। সিটিজেনশিপ পরীক্ষা পাসের জন্য পরীক্ষার্থীকে ইংরেজি এবং সিভিক বিষয়ে টেস্ট দিতে হয়। ইংরেজি পরীক্ষার জন্য ৩টি বিষয় রয়েছে যথাক্রমে রিডিং, রাইটিং এবং স্পিকিং। সিভিক টেস্টের জন্য ইউএস ইতিহাস এবং গভর্নমেন্ট বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। স্পিকিং টেস্টের জন্য পরীক্ষার্থীর ইংরেজিতে কথা বলার ওপর জ্ঞান ইউএসসিআইএস অফিসার যাচাই করতে পারেন। রিডিং টেস্টের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই স্পষ্ট এবং সঠিকভাবে ইংরেজিতে পড়তে হবে। রিডিং টেস্টের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই আমেরিকান সিভিক এবং ইতিহাস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
রাইটিং পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে ইংরেজি ভোকাবুলারি সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। এ ব্যাপারে সহযোগিতা পাওয়ার জন্য www.uscis.gov/citizenship এই ওয়েবসাইটে যোগাযোগ করলে সকল ধরনের তথ্য পাওয়া যাবে। আগের সংখ্যাগুলোতে সিভিক টেস্টের জন্য ১০০ প্রশ্ন ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে। ইউএসসিআইএস কর্তৃক এই ১০০টি প্রশ্ন থেকে পরীক্ষার্থীকে ১০টি প্রশ্নের মৌখিকভাবে জিজ্ঞাসা করা হবে। ১০টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রশ্ন এবং উত্তরগুলো সংগ্রহের জন্য www.uscis.gov ওয়েবসাইট এবং যে কোনো পাবলিক লাইব্রেরিতে ইউএস সিটিজেনশিপের প্রস্তুতিমূলক গাইড বই সংগ্রহ করে পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। ইংরেজি টেস্টের বিষয়সমূহ জানতে www.uscis.gov/citizenship এই ওয়েবসাইটে ইংরেজি ভোকাবুলারি, রাইটিং, ফ্লাশ কার্ড এবং রিডিং টেস্টের জন্য ভোকাবুলারি লিস্ট পাওয়া যাবে। এ ছাড়াও এই ওয়েবসাইটে রয়েছে আমেরিকান সিটিজেনশিপ টেস্ট সম্বন্ধে কুইক সিভিক বিষয় শিক্ষার তথ্যসমূহ। এই ওয়েবসাইট থেকে আরও জানা যাবে আমেরিকান সিটিজেনশিপ পরীক্ষার ইন্টারভিউ সম্বন্ধে তথ্য বিষয়ক ভিডিও । এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে আমেরিকান সিটিজেনশিপ আবেদনকারীকে শিক্ষা প্রদান করা থেকে শুরু করে সিটিজেনশিপের পরীক্ষা এবং প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
সিটিজেন পরীক্ষার সময় সকল তথ্য অবশ্যই সঠিক এবং নির্ভুল হতে হবে। যে কোনো ভুল তথ্য সিটিজেনশিপের পরীক্ষা পাসের জন্য বাধা হতে পারে। নিয়মিত সঠিক উপায়ে প্র্যাকটিস করার মাধ্যমেই সিটিজেনশিপের পরীক্ষায় পাস করা সম্ভব। অবশ্যই মনে রাখতে হবে সিটিজেনশিপ আবেদনকারী একজন লাইসেন্স ইমিগ্রেশন অ্যাটর্নি অথবা ইউএসসিআইএস লাইসেন্স রিপ্রেজেনটেটিভের সহায়তা এবং পরামর্শ নিতে পারেন।
লেখক : সেলিনা শারমিন, কর্মকর্তা নিউ আমেরিকান প্রোগ্রাম, কুইন্স সেন্ট্রাল লাইব্রেরী, নিউইয়র্ক।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








