ব্রঙ্কস মুসলিম সেন্টারে পবিত্র সীরাতুন্নবী উদযাপন : ইসলামের শান্তি ও সহমর্মিতার শিক্ষা সবার সামনে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে
ইউএসএনিউজ অনলাইন.কম :: নিউইয়র্কের ব্রঙ্কস মুসলিম সেন্টারে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র সীরাতুন্নবী উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ইসলামী সংস্কৃতি তুলে ধরা এবং তাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে আলোচনা, মিলাদ মাহফিল ছাড়াও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

গত শনিবার ব্রঙ্কসের ২৫৩১ ডেভিডসন এভিনিউর মসজিদ ভবণে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউ এস এ ইনকের সভাপতি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টর আবদুর রহিম বাদশার সভাপতিত্বে এবং মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলীর পরিচালনায় মাহফিলে আলোচক ছিলেন ব্রঙ্কস মুসলিম সেন্টারের খতীব হাফেজ মাওলানা শহীদুল হক এবং ব্রঙ্কস মুসলিম সেন্টারের খতীব ও ইমাম মো: রুহুল আমিন রুহেল।
মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস মুসলিম সেন্টারের ট্রাস্টিবোর্ড সদস্য আবদুল খালেক, মাওলানা বজলুর রহমান খান প্রমুখ।

মাহফিলের আলোচনায় বক্তারা বলেন, মহান আল্লাহ সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-কে এ জগতে প্রেরণ করেন। মহানবী (সা.)- কে সৃষ্টি করা না হলে আল্ল¬াহ কিছুই সৃষ্টি করতেন না। সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআন তাঁর নিকট অবতীর্ণ করে জগতে তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমনের ফলে দুনিয়ার মানুষ এক আল্লাহর দাসত্ব করার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে ইসলাম ধর্মের অনুপম আদর্শ পেশ করেন। হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুস্মরণীয়।
তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। ইসলাম পৃথিবীতে ধনী-গরিবের বৈষম্য দূর করে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা, ব্যক্তিজীবনে ইনসাফ ও আদল প্রতিষ্ঠা, ভূমি ও সম্পদে নারীর অধিকার প্রতিষ্ঠার শিক্ষা দেয়।
আলোচকরা বলেন, ইসলাম দুনিয়া ও আখিরাতে এক আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠার ধর্ম। নবী (সা.) তার জীবনাচরণের মাধ্যমে মানুষকে হিংসা-বিদ্বেষ, অন্যায়, অসৎ ও কুফরির পথ ছেড়ে কোরআনের নির্দেশিত পথে চলার শিক্ষা দিয়েছেন। মানবতার মুক্তিদূত রাসূলুল্লাহ (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নিরাপত্তার দিকনির্দেশনা প্রদান করেন। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয় কাজে এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে তুলে ধরতে হবে। ইসলামের শান্তি ও সহমর্মিতার শিক্ষা সবার সামনে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।
বিপুল সংখ্যক মুসল্লী মাহফিলে যোগ দেয়। পরে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী